চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন ইস্যুতে বিএনপি নীরব কেন, প্রশ্ন হাছানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২১, মে ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি নেতৃত্বের প্রতি প্রশ্ন রেখে বলেছেন: নির্বাচন এলেই আপনারা ইসলামের কথা বলে ভোট চাওয়া শুরু করেন। কিন্তু ফিলিস্তিনে যখন মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তখন আপনারা চুপ কেন?

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অায়োজিত-ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

হাছান বলেন: গত সপ্তাহ থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েল নির্যাতন শুরু করেছে। পাখির মতো সাধারণ মানুষকে গুলি করে মারা হচ্ছে। মুসলমানদের মারা হয়েছে। নারী, পুরুষ, শিশু ও পঙ্গুদেরকেও হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে। পৃথিবী চেয়ে চেয়ে দেখতে পারে না। অামাদের নেত্রী শেখ হাসিনা তার প্রতিবাদ জানিয়েছেন।

Banglabid

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি অারো বলেন, যারা নির্বাচন অাসলে ইসলামের নাম করে ভোট প্রার্থনা করে। মানুষের কাছে গিয়ে ভোট চায় তাদের মুখে এ হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ নাই। বিএনপি অফিসে সকাল বিকাল প্রেস বিফ্রিং ও মানববন্ধন করা হয়। শুধু মাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য, তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। অাজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে ,এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মুখ থেকে একটি শব্দও বের হয়নি।

তিনি অারো বলেন, অামরা তার প্রতিবাদ জানাই। শুধুমাত্র বিএনপি প্রতিবাদ জানায় নাই। বিএনপি ইসলামের কথা বলে ভোট চাইবে। এরা অাসলে ইসলাম নিয়ে ব্যবসা করে। মুসলমানের উপর অন্যায় ও অত্যাচার হয় সেটি নিয়ে কোনো কথা বলে না।

বিএনপির নেতাকর্মীদের পরামর্শ দিয়ে অাওয়ামী লীগের এ নেতা বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার মধ্যে বিএনপিকে অাটকিয়ে রাখবেন না। তাদের মধ্যে অাটকিয়ে রাখলে বিএনপিকে টিকিয়ে রাখা যাবে না।

Reneta

মির্জা ফখরুল ইসলাম ও রিজভী বক্তব্যের প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথা বলেছে তার সাথে একাত্বতা রেখে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের মধ্যে কোনো সর্ম্পক নাই। খালেদা জিয়া কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি হচ্ছেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অাসামী। শাস্তিপ্রাপ্ত অাসামীর সঙ্গে নির্বাচনের কোনো সর্ম্পক নাই। এরশাদও জেলে ছিলেন। তখনও নির্বাচন তার জন্য বসে ছিল না। খালেদা জিয়া জেলে অাছে তার জন্য নির্বাচন বসে থাকবে না।

তিনি অারো বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করেছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এটি ২০১৪ সাল নয়, এটি ২০১৮ সাল। ২০১৪ সালের তুলনায় শেখ হাসিনার হাত অারো বেশি শক্তিশালী। বিশেষ করে দেশে ও বিদেশে। শেখ হাসিনা এখন বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্বের নেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগড. হাছান মাহমুদফিলিস্তিন
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

ইরানীদের ইফতারের তালিকায় কী থাকে?

পরবর্তী

‘মাস্ক’ ভৌতিক ছবি, শাকিবে মুগ্ধ পরিচালক ও রুদ্রনীল

পরবর্তী

‘মাস্ক’ ভৌতিক ছবি, শাকিবে মুগ্ধ পরিচালক ও রুদ্রনীল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনদুর্ভোগ চরমে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT