চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের ২০ কোটি ডলার সহায়তা তহবিল বাতিল করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
ফিলিস্তিন-মার্কিন সহায়তা তহবিল-ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরের জন্য বরাদ্দ ২০ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এখন সেই অর্থ অন্য কোনো খাতে দেয়া হবে।

ট্রাম্প প্রশাসনকে ফিলিস্তিন ‘শান্তিবিরোধী’ হিসেবে অভিযুক্ত করায় এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের সহায়তা কর্মসূচি পর্যালোচনার পর ‘প্রেসিডেন্টের নির্দেশনায়’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তহবিলের এই অর্থ ‘যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ অনুসারে ব্যয় নিশ্চিত করতে’ই এই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত।

ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে এই অর্থ পশ্চিম তীর ও গাজায় বরাদ্দ দেয়া হয়েছিল, কিন্তু এখন ‘অন্য জায়গায় আরো বেশি অগ্রাধিকারের ভিত্তিতে’ এই অর্থ ব্যয় হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ গাজায় সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলো। হামাস শাসিত গাজায় বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে রয়েছে। সেখানকার মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

এর আগে গত ‍জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ‘ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিস’কে (ইউএনআরডব্লিউএ) দেয়া তাদের অর্থের সাড়ে ৬ কোটি মার্কিন ডলার আটকে দেয়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন সম্পর্ক বেশ কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।

এর ফলে ফিলিস্তিনিরা মনে করছেন, যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে না।

ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনফিলিস্তিনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হয়ে যাচ্ছে গুগল ফ্রান্সের গুগল প্লাসের কার্যক্রম

পরবর্তী

মেসির জার্সি পোড়াতে চাওয়ায় নিষিদ্ধ ফিলিস্তিন ফুটবল প্রধান

পরবর্তী

মেসির জার্সি পোড়াতে চাওয়ায় নিষিদ্ধ ফিলিস্তিন ফুটবল প্রধান

ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT