ডিজিটাল শর্ট

ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ব্যস্ত জীবনের হাতছানিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিতে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে নামছেন ট্রেন যাত্রীরা।   ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় হলেও ঈদ শেষে রাজধানীতে ফিরতে ভোগান্তি যাওয়ার সময়ের চেয়ে অনেক কম হয়েছে বলে জানালেন যাত্রীরা। সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালেও রাজধানীমুখী মানুষের ভীড়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে নির্ধারিত সময়েই ঢাকায় আসতে পেরে খুশী যাত্রীরা।

বিষয়:কমলাপুর রেলস্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…