আন্তর্জাতিক

ফিলিস্তিনি-ইসরাইল নেতাদের সাথে দেখা করবেন কেরি

ফিলিস্তিনি-ইসরাইল নেতাদের সাথে দেখা করবেন কেরি

চলমান সহিংসতার মধ্যে চলতি সপ্তাহেই ইসরাইল ও ফিলিস্তিনি নেতাদের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

পশ্চিম তীরের একটি ধর্মীয় স্থানে বেআইনিভাবে প্রবেশ করায় ইসরাইলি সেনারা দুই ইহুদি সেনাকে সরিয়ে নেওয়ার পরপরই কেরি এ ঘোষণা দেন।

কেরি বলেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে তিনি ইসলাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছাড়াও জর্দানের রাজা আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করবেন।

এ পর্যন্ত সহিংসতায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি ও ৭ জন ইসরাইলি নিহত হয়েছে।

বিষয়:জন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…