চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে ফিরে আসে কার্ডিফের সেই স্মৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লেস্টার থেকে কার্ডিফ। দূরত্ব খুব বেশি নয়। দুই ঘণ্টার বাস ভ্রমণ। পিকনিক মুডে বাংলাদেশ দল পাড়ি দিয়েছে সে পথ। বৃহস্পতিবার রাত (বাংলাদেশ সময়) থেকে টাইগাররা প্রবেশ করেছে বিশ্বকাপ অভিযানের আনুষ্ঠানিকতায়।

ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে বিসিবির খরচে লেস্টারে চার দিন কাটিয়েছে বাংলাদেশ। গ্রেস রোড ক্লাব মাঠে তিন দিন করেছে অনুশীলন। লেস্টার পর্ব শেষে মাশরাফীর দল এখন আইসিসির প্রটোকলে।

আয়োজকদের নীলরঙা বাসে ওঠার আগেই সৌম্য, মোস্তাফিজ, মুশফিকরা ফেসবুকে ছবি পোস্ট করে জানান দিয়েছেন, তারা যাচ্ছেন বিশ্বকাপ মহোৎসবে। কার্ডিফ পৌঁছে সে উচ্ছ্বাস বেড়ে হয়েছে কয়েকগুণ।

বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধি ১৫ ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের পোস্ট করা ছবি দেশের কোটি টাইগারপ্রেমীর ভেতরে ছড়িয়ে দিয়েছে বিশ্বকাপ উত্তাপের অনুভূতি-অনুরণন। ফেসবুকে ভাইরাল করে তারা জানিয়েছেন সমর্থন। আবেগ, রোমাঞ্চ আর স্বপ্নের ভেলায় ভাসার এ যেন এক মহাঐক্য।

আগামী ২৯ মে পর্যন্ত বাংলাদেশ দলের আবাস ঐতিহাসিক কার্ডিফে। ২৬ ও ২৮ মে পাকিস্তান ও ভারতের বিপক্ষে বাংলাদেশের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ সোফিয়া গার্ডেনে। ২০০৫ সালের ১৮ জুন, এই মাঠেই তখনকার পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। আশরাফুলের সেঞ্চুরির দ্যুতির কাছে নতজানু হয়েছিল রিকি পন্টিংয়ের দল।

সেই ঐতিহাসিক ভেন্যুতেই বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের ব্যাট-বলের প্রাথমিক অধ্যায় শুরু হবে। প্রস্তুতি ম্যাচ হলেও ত্রিদেশীয় সিরিজে টাইগারদের ধারাবাহিক জয়ের যে অভ্যাস তৈরি হয়েছে, সেটি ধরে রাখার চ্যালেঞ্জ শুরু হবে এখান থেকেই।

Reneta

২ জুন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের আসল লড়াইয়ে নামার আগে আদর্শ প্রস্তুতিই যোগান দিতে পারে নতুন ইতিহাস রচনায় সঙ্ঘবদ্ধ একটি দলকে অদম্য হয়ে ওঠার সাহস এবং আত্মবিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলকার্ডিফবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT