কৃষি

ফিরে চল মাটির টানে, চার শিক্ষার্থী টাঙ্গাইলের মহিষমারা মাঠে

ফিরে চল মাটির টানে, চার শিক্ষার্থী টাঙ্গাইলের মহিষমারা মাঠে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টিলা ঘেরা এক বিলের মাঠে কৃষিকাজের প্রতিযোগিতায় নেমেছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের কর্মসূচি ফিরে চল মাটির টানের বোরো মৌসুমের কার্যক্রমে অংশ নিয়েছে তারা।

দুই কৃষকের দুয়ার ঘুরে কাজ না পেয়ে শেষ পর্যন্ত নানা শর্তে কাজ দিতে রাজি হন মধুপুরের মহিষমারা গ্রামের এক কৃষক। তার বাড়িতেই কৃষি শ্রমিকের মতো রাত পার করে শুরু হয় কর্মময় সকাল।

কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ শীত সকালে কাদা-পানির পথ পেরিয়ে চার শিক্ষার্থীকে যুক্ত করে দেন কৃষকের মাঠে।
মূর্তিকারিগর
ধানের চারা তোলা দিয়ে শুরু, তারপর মাঠ প্রস্তুত ও অন্যান্য কাজ। ক্ষেত প্রস্তুতির চেয়েও ধানের চারা রোপন যে বেশী কষ্টের, উপলব্ধি করে শিক্ষার্থীরা।

২০১০ সালে শুরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যবহারিক কৃষি শিক্ষা কার্যক্রম, এবার অষ্টমবারের মতো কৃষক হচ্ছেন চার উচ্চাকাঙ্খী শিক্ষার্থী।

কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন: ‘এই যে তিন ধরণের শিক্ষার্থীরা কাজ করছে, এরা কৃষিতে তাদের মেধার সমন্বয় ঘটাবে। এর ফলে স্বংয়ক্রিয়ভাবে কৃষি কৃষকদের কাছে সহজতর হবে। আবিষ্কার হবে নতুন যন্ত্র ও প্রযুক্তির। কৃষিকে সহজতর করে দেয়া হবে।’

এবং যে তরুণ প্রজন্ম আছে তারা যেনো কৃষির সাথে সম্পৃক্ত হতে পারে সেটারই একধরনের চর্চা করা হচ্ছে বলে জানান তিনি।

চারা রোপন থেকে শুরু করে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত নিজের হাতে সব কাজ করবেন এ ৪ শিক্ষার্থী।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কৃষিকাজ টাঙ্গাইল মধুপুর মাঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…