ক্রিকেট

ফিরছেন তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল অনুশীলনের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা তামিম ইকবালের। কিন্ত তার আগেই তাকে দেখা যাবে ব্যাট হাতে ২২ গজ মাতাতে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের টি-টুয়েন্টি সংস্করণে খেলার আগ্রহ দেখিয়েছেন দেশসেরা ওপেনার।

বুধবার নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে। এনসিএল টি-টুয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কী করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।’

টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

এরপর ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১১তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। সামনের দুটি টি-টুয়েন্টি আসরের জন্য মিরপুরে সাদা বলে নেটে ঘাম ঝরাচ্ছেন তারকা ক্রিকেটার।

বিষয়:এনসিএল টি-টুয়েন্টি তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…