চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্তে মেসি-রোনালদো-এমবাপে-সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বর্ষসেরা ফুটবলারের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বরাবরের মতোই আছেন সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। জায়গা মিলেছে মোহামেদ সালাহ ও কাইলিয়ান এমবাপেরও। তবে এলিট তালিকায় থাকা হয়নি নেইমারের।

গতবারের বর্ষসেরা রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের সেরা দশে জায়গা হয়নি এবার। ২০১৯ সালের জন্য ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’র এই সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। যাতে মেসি-রোনালদোর থাকা অবধারিতই ছিল।

আর্জেন্টিনার জার্সিতে হতাশ করলেও বরাবরের মতো গত ক্লাব মৌসুমও দারুণ কেটেছে মেসির। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ডেল রের ফাইনালে তুলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে আছে লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের স্মৃতি। উয়েফা সেরার গত আসরে সর্বোচ্চ ১২ গোলও তারই।

রোনালদো সেখানে জুভেন্টাসে পা দিয়ে প্রথম মৌসুমটা দারুণ কাটিয়েছেন। তুরিনের বুড়িদের টানা অষ্টম সিরি আ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। লিগে ২১ গোল তার, সব ক্লাব প্রতিযোগিতা মিলে সেখানে ২৮ গোল নামের পাশে। পর্তুগাল জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন।

সেখানে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জায়গা মেলেনি। গত মৌসুম চোট নিয়ে আগেভাগেই শেষ হয়েছে। জাতীয় দলের জার্সিতেও খেলতে পারেননি একই কারণে। কোপা আমেরিকার ঘরের মাঠের আসরে খেলা হয়নি। সেসবেরই মাশুল দিলেন পিএসজি তারকা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলের তিনজন আছেন সংক্ষিপ্ত তালিকায়- সাদিও মানে, মোহামেদ সালাহ ও ভার্জিল ফন জিক। মানে ২২ গোল নিয়ে প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা গত মৌসুমে। সেনেগালকে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে তুলেছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে সর্বোচ্চ ২৯টি গোল করা সালাহ ও দলটির সাফল্যে রক্ষণসেনা ফন জিক আলো কেড়েছেন।

Reneta

পিএসজির লিগ ওয়ান জেতার পথে এমবাপের মৌসুম সর্বোচ্চ ৩৩টি গোল আছে। গত মৌসুমে আয়াক্সের হয়ে আলোচনায় আসা নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং আছেন আয়াক্সকে ডাচ ঘরোয়া লিগ ও কাপ জিতিয়ে। ক্লাবে তার সতীর্ত ম্যাথিয়াস ডি লিট আছেন রক্ষণে আলো ছড়িয়ে।

১০ জনের সংক্ষিপ্ত তালিকা
লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস), ফ্রেঙ্কি ডি ইয়ং (নেদারল্যান্ডস/আয়াক্স), ম্যাথিয়াস ডি লিট (নেদারল্যান্ডস/আয়াক্স), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি), সাদিও মানে (সেনেগাল/লিভারপুল), মোহামেদ সালাহ (মিশর/লিভারপুল), ভার্জিল ফন জিক (নেদারল্যান্ডস/লিভারপুল), কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফিফা বর্ষসেরামেসিরোনালদোলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT