ফিফটির দিনে মাহমুদউল্লাহর আরও দুই কীর্তি

দুটি ক্রিকেট খেলোয়াড় মাঠে সাক্ষাৎ করছে, একটি অন্যের সাথে হ্যান্ডশেক করছে, পেছনে বিজ্ঞাপন বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম থেকে: কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দারুণ এক ফিফটি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে দল পেল বড় পুঁজি। মিনিস্টার ঢাকার অধিনায়ক ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে নাম লিখিয়েছেন দুটি মাইলফলকে।
টি-টুয়েন্টিতে ৫ হাজার রান করেছেন। বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে পেরিয়ে দমছেন ২ হাজার রানের মাইলফলক। চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে মাইলফলক থেকে ৫৬ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ।
এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমই শুধু বিপিএলে ২ হাজার রান পূর্ণ করতে পেরেছেন। রানে শীর্ষে থাকা তামিমের সংগ্রহ এখন ২,৪৮৩। মুশফিকের রান ২,৪০৮। দুজনের মধ্যে চলছে মধুর প্রতিযোগিতা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






