চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনালিসসিমার পর অবসর নেবেন ইতালি অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের কোনো এক ম্যাচে হয়ত অবসরের ঘোষণাটা দিতে চেয়েছিলেন জর্জিও চিলিনি! সেটা হচ্ছে না— টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। সে কারণেই অবসরের জন্য ফিনালিসসিমাকে বেছে নিয়েছেন আজ্জুরিদের অধিনায়ক।

উয়েফা ও কনমেবল দ্বারা আয়োজিত ফুটবল ম্যাচ কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের তৃতীয় আসর অর্থাৎ ফিনালিসসিমায় আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ইতালি। জুনের ১ তারিখে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচটিই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে নিশ্চিত করেছেন চিলিনি।

ইতালিয়ান অধিনায়ক বলেছেন, ‘ভালো থাকলে খেলা চালিয়ে যাবো। ওয়েম্বলিতে জাতীয় দলকে বিদায় জানাবো। যেখানে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছি। আর্জেন্টিনার সাথে একটি উদযাপনের ম্যাচে আজ্জুরিদের শার্টকে বিদায় জানানোটা দারুণ হবে। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে শেষবার উদযাপন।’

সিরি’আ জায়ান্ট জুভেন্টাসের অধিনায়ক আজ্জুরিদের অন্যতম সদস্য। ২০২০ ইউরোতে ফ্রান্স-ইংল্যান্ড-স্পেনের মতো শক্তিশালী দলগুলো পেছনে ফেলে ইতালিকে ইউরোপ সেরার মুকুট এনে দিয়েছেন চিলিনি। পরপর দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও আজ্জুরিদের ফুটবল ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবেন এই ডিফেন্ডার।

ইতালির হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারে ১১৬ টি ম্যাচ খেলেছেন চিলিনি। দেশের ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র চারজনের। ২০০৪ সালে অভিষেকের আটবছর পর ২০১২ সালে আজ্জুরিদের নেতৃত্বে আসেন চিলিনি। ২০০৫ সাল থেকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবল খেলছেন এই সেন্টার ব্যাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিউয়েফাকনমেবলজুভেন্টাসফিনালিসসিমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT