আন্তর্জাতিক

‘ফিদেল ক্যাস্ট্রোর কামড়ে’ আহত এক বৃদ্ধ!

‘ফিদেল ক্যাস্ট্রোর কামড়ে’ আহত এক বৃদ্ধ!

কিউবার স্টকহোম স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামে ফিদেল ক্যাস্ট্রো নামে এক কুমিরের কামড়ে গুরুতর আহত হয়েছেন ৭০ বছরের সুইডিশ এক বৃদ্ধ।

তবে বৃদ্ধ ব্যক্তি একজন রাজনৈতিক দলের নেতা হিসেবেই সবার কাছে বেশি পরিচিত। ওই ব্যক্তি স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামে ব্যক্তিগত একটি পার্টিতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।

পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাইকেল পিটারসন সুইডেনের বার্তা সংস্থা টিটিকে বলেছেন: ওই ব্যক্তি রাজনৈতিক বক্তৃতা দেয়ার জন্য অ্যাকোয়ারিয়াম ঘেঁষে এক মঞ্চে উঠলে একটি কুমির লাফিয়ে ওপরে এসে তাকে কামড়ে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়: অ্যাকোয়ারিয়ামে সুরক্ষা কাঁচে কুমিরগুলো ঢাকা থাকলেও ওই ব্যক্তি কাঁচের দুইপাশে হাত রেখেছিল এবং তাতেই বাধে বিপত্তি। তবে ওই ব্যক্তি প্রথমিক অবস্থায় হাত দিয়ে কুমিরকে বাধা দিয়েছিলেন।

পুলিশ জানায়: ঘটনাটি সত্যিই দুঃখজনক। আহত অবস্থায় ব্যক্তিটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামের এক কর্মকর্তা বলেন: এখানে দুইটা কুমির আছে। একজনের নাম ক্যাস্ট্রো এবং অন্যজনের নাম হিলারি।

১৯৮১ সালে রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই কুমিরগুলোকে নিয়ে আসা হয়।

বিষয়:কুমির ফিদেল ক্যাস্ট্রো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…