মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফর নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। কিউবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্রানমায় প্রকাশিত চিঠিতে এমন প্রতিক্রিয়ার কথা জানা গেছে।
ওবামার সফর নিয়ে কিউবার সেই রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত ১ হাজার ৫ শ শব্দের চিঠিতে ক্যাস্ত্রোর প্রতিক্রিয়া ছাপানো হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘কিউবার রাজনীতি ও অন্যান্য ইস্যুতে বারাক ওবামার কোন উন্নয়ন ভাবনা নেই।’
তার এই নিমতিতা মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট কি গিলতে পারবেন, হাভানার প্রশ্ন ছোঁড়া হয়ে গেছে, উত্তর কী দেবে ওয়াশিংটন? আর রাউল যে স্বপ্ন দেখছেন, তার গতিমুখ কী হবে? প্রশ্ন জেগেছে, কিউবার উন্নয়নের সম্রাজ্যের কাছ থেকে কিউবার সহযোগিতার কোনো প্রয়োজন নেই।
চিঠিতে ৮৯ বছর বয়সী এই বিপ্লবী, কিউবার নীতি বিশ্লেষণের আগে ওবামাকে আরও চিন্ত-ভাবনা করার পরামর্শ দেন।
চিঠিতে ফিদেল ক্যাস্ট্রো কিউবায় মার্কিন আগ্রাসনের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন।
১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবা দখলের জন্য যে ব্যর্থ সামরিক প্রচেষ্টা চালিয়েছিল, ফিদেল তার উল্লেখ করেন ঐ চিঠিতে।
সর্বশেষ ১৯২৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট কেলভিন কুলিজ কিউবা এসেছিলেন। ১৯৫৯ সালে কিউবায় বিপ্লবের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট দেশটিতে গেলেন। প্রেসিডেন্ট রাউলের সাথে বৈঠক হলেও ক্যাস্ট্রোর দেখা পাননি ওবামা।







