চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিট নন তাসকিন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেকে শতভাগ ফিট দাবী করেই ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামেন তাসকিন আহমেদ। অথচ বিশ্বকাপ দল ঘোষণার পর জানা গেল পুরোপুরি ফিট নন এ পেসার। তাকে বিশ্বকাপ দলে না রাখার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সামনে আনলেন চোট পরবর্তী ফিটনেসের ঘাটতিকে।

গোড়ালির চোটে আড়াই মাস মাঠের বাইরে থাকার পর প্রিমিয়ার লিগে ফিরে প্রচুর শর্ট বল করেন তাসকিন। লেন্থ দুর্বল হওয়ায় গতির ফায়দা নেয় প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। লো-স্কোরিং ম্যাচে খরুচে বোলিংয়ের পর প্রশ্ন ওঠে তার ম্যাচ ফিটনেস নিয়ে। ৫ ওভারে দেন ৩৬ রান। পরের ম্যাচে তাকে একাদশেই রাখেনি শিরোপা জয়ের পথে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ।

প্রত্যাবর্তনের ম্যাচে তাসকিন নির্বাচকদের সন্তুষ্ট করতে না পারলেও তার পথ বন্ধ হয়ে যাচ্ছে না। মিনহাজুল আবেদীন জানিয়ে রাখলেন ফিট হয়ে ফর্ম ফিরে পেলে তাকে বিবেচনা করার সুযোগ আছে, যেহেতু ২২মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

দল ঘোষণা করছেন মিনহাজুল আবেদিন (ছবি: ওবায়দুল হক তুহিন)

‘তাসকিন কিন্তু ২০১৭ সালের ২২ অক্টোবর সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে। পরে লম্বা বিরতি। নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করেছি, কিন্তু আবার চোটে পড়েছে। এখন পর্যন্ত পুরোপুরি ফিট না, ফিজিও রিপোর্ট অনুযায়ী। তাসকিনকে স্কিল ফিট হিসেবে চাচ্ছিলাম। একটা ম্যাচ খেলেছে লিগে, তবে ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু সময় আছে, যদি ফিট হয়ে যায় দরকার হলে ব্যাকআপ হিসেবে আমরা রাখব।’

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তাসকিন। ছিঁড়ে যায় লিগামেন্ট। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এ পেসার ছিটকে যান নিউজিল্যান্ড সফরের দল থেকে।

দীর্ঘসময় মাঠের বাইরে থাকায় তাসকিনের সম্ভাবনা কমে গিয়েছিল আগেই। বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল শফিউল ইসলামের নাম। তবে শেষমুহুর্তে স্বপ্নের বিশ্বকাপ দলে চমক হিসেবে এসেছেন আবু জায়েদ রাহি। বিপিএল ও প্রিমিয়ার লিগে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন সিলেটের এ পেসার।

Reneta

ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশ দলে রাখা হয়েছে পাঁচ পেসার। মাশরাফী, মোস্তাফিজ, রুবেল, রাহির সঙ্গে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন স্কোয়াডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT