চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফালুজায় আইএস’র কালো পতাকা নামিয়ে ইরাকি পতাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

জঙ্গি গোষ্ঠী আইএস এর কাছ থেকে ফালুজা শহরের সরকারী ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরাকি বাহিনী। এক বিবৃতি জানানো হয়, ফালুজা শহরের সিটি কাউন্সিল ভবনের উপর এখন আইএস এর পরিবর্তে ইরাকের পতাকা উড়ছে। এর আগে, শহরের দক্ষিণ ও পূর্বের কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছিলো ইরাকের সরকারী বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার জানিয়েছেন, এখনও ফালুজার অনেক অংশে আইএস যোদ্ধারা অবস্থান করায় শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে আরও কিছুটা সময় লাগবে।

গত ৩০ মে দীর্ঘ দুই বছর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসের দখলে থাকা ইরাকি শহর ফালুজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সর্বাত্মক হামলা শুরু করে ইরাকি সেনাবাহিনী। ইরাক-সিরিয়া মিলিয়ে এর চাইতে দীর্ঘ সময় আর কোনো শহর দখলে রাখতে পারেনি আইএস।

Banglabid

আইএসের শক্ত ঘাঁটি লক্ষ্য করে শুরু হয় গোলা নিক্ষেপ । একই সঙ্গে অগ্রসর হয় সন্ত্রাসবিরোধী এলিট বাহিনী। বোমা এবং আত্মঘাতী হামলা চালিয়ে জবাব দেয়ার চেষ্টা করে মরিয়া আইএস।

ইরাকের রাজধানী বাগদাদের মাত্র ৫০ কিলোমিটার কাছের শহরটি থেকে রাজধানীর আশে পাশে হামলা চালায় জঙ্গিরা। চূড়ান্ত আক্রমণের আগে প্রায় এক সপ্তাহ ধরে ফালুজা দখলে নেয়ার চেষ্টা করে ইরাকি সেনারা। আইএসের নৃশংসতার প্রতিশোধ নিতে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন গোষ্ঠীর মিলিশিয়া বাহিনী। অভিযানের চূড়ান্ত পর্যায়ে ফালুজায় জঙ্গিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই সমন্বিত বাহিনীর যোদ্ধারা।

তবে ফালুজায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিয়ে শঙ্কা এখনো কাটেনি।সংঘর্ষ শুরু হওয়ায় শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়ে ।

Reneta

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ২০১৪ সাল থেকে আইএসের দখলে থাকা ফালুজাবাসীর জীবন আগে থেকেই দুর্দশাগ্রস্থ ছিলো। এখন ইরাকি বাহিনীর হামলা থেকে বাঁচতে এসব সাধারণ মানুষকে মানব-ঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা।

মসজিদের শহর হিসেবে পরিচিত ফালুজা ইরাক যুদ্ধে বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। সাদ্দামের পতনের পর প্রায় ত্রিশ লাখ মানুষের শহরটির দখল নেয় আল-কায়দা এবং ২০১৪ সালে শহরটির নিয়ন্ত্রণ চলে যায় আইএসের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইরাক- আইএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিংহের সঙ্গে সস্ত্রীক সেলফি তুলে বিপাকে রবীন্দ্র জাদেজা

পরবর্তী

ফুটপাতে হকার না থাকলেও নিস্তার নেই রাস্তায়

পরবর্তী

ফুটপাতে হকার না থাকলেও নিস্তার নেই রাস্তায়

তুরস্ককে উড়িয়ে ইউরোর শেষ ষোলোতে স্পেন

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT