চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর দ্বিতীয় ইংরেজি ছবি ‘এ বার্নিং কোয়েশ্চেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
বিনোদন
A A

মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ । গেল নভেম্বর ও ডিসেম্বরে এই চলচ্চিত্রের ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। বাকি অংশের চিত্রায়ণ হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আর এরমধ্যেই এলো আরো একটি আন্তর্জাতিক ভাষার ছবির ঘোষণা! ছবির নাম ‘এ বার্নিং কোয়েশ্চেন’।

তবে ফারুকীর এই ছবির ঘোষণা এসেছে ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ থেকে। সোমবার তাদের ওয়েব সাইটে চলতি বছরের নির্বাচিত ২০টি ছবির নাম ঘোষণা করে। সেখানেই দেখা যায় ফারুকী পরিচালিত ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর নাম।

বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন ফারুকী। তিনি জানান, ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ এর মধ্য দিয়েই আমার দ্বিতীয় ইংরেজি ভাষার ছবিটি ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর যাত্রা শুরু হলো।

নতুন এই ছবিটির পুরো আয়োজন, ভাষা, গল্প- সবই আমেরিকার। এ নিয়ে ফারুকী আরো বলেন, ইংরেজি ভাষায় নির্মিতব্য এটি আমার দ্বিতীয় ছবি, যার সমস্ত আয়োজনই হবে আমেরিকায়। ভাষা এবং গল্পের সেটিংও আমেরিকান। যে ছবিটি মেইনস্ট্রিম আমেরিকান বিষয় ডিল করবে।

তিনি বলেন, প্রযোজক হিসেবে ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর সাথে আপাতত আমি, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে রয়েছি। সামনে আরো কেউ কেউ যুক্ত হবেন।

ইংরেজি ভাষার এই ছবি নিয়ে আগামিতে ইউরোপ কিংবা অন্যান্য ফিল্ম মার্কেটে যাওয়ার ইচ্ছে রয়েছে কিনা জানতে চাইলে ফারুকী বলেন, ইচ্ছে আছে। আপাতত ছবিটি লঞ্চ করলাম। আসতে আসতে ছবির কাজ এগুবে।

Reneta

‘নো ল্যান্ডস ম্যান’ দিয়েই ফারুকীর চমকের শুরু। এই ছবিতে কাজ করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, তাহসান খানসহ অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিশেল। সর্বশেষ ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে যুক্ত করেও যথেষ্ট চমক দেখিয়েছেন তিনি। এই ছবিতে সহপ্রযোজক হিসেবে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ইমপ্রেস টেলিফিল্ম, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে ও বঙ্গবিডি।

এদিকে বছর দেড়েক আগেই ‘শনিবার বিকেল’ নামের একটি ছবির কাজ শেষ করলেও সেন্সর বোর্ড ছবিটি মুক্তির অনুমতি দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন চৌধুরীইমপ্রেস টেলিফিল্মনুসরাত ইমরোজ তিশাফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT