চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইনাল স্কোর’ নিয়ে ঢাকায় পিয়ার্স ব্রসনান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

পিয়ার্স ব্রসনানের কথা বলতেই সামনে চলে আসে জেমস বন্ড। জনপ্রিয় এই আইরিশ অভিনেতা ১৯৯৫ থেকে ২০০২ পযর্ন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন।

‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ ছবিগুলো যারা দেখেছেন তাদেরকে নতুন করে ব্রসনানের সাথে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন পড়ে না। চারটি ছবিই বক্স অফিস মাত করেছিলো। আর এই সাফল্যের মূল নায়ক ছিলেন পিয়ার্স ব্রসনান। হার্টথ্রব ইমেজ, দুর্দান্ত অ্যাকশন মিলিয়ে যে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তাতে দর্শকের মানসপটে চিরস্থায়ী হয়ে গেছেন।

জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করা অন্যতম সেরা একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। বন্ড সিরিজ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। তবে হলিউড থেকে সরে যাননি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। সবশেষ তাকে দেখা গেছে গত জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘মাম্মা মিয়া’ ছবিতে। দুই মাস না পেরোতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে এলেন তিনি। এবারের ছবির নাম ‘ফাইনাল স্কোর’।

স্কট ম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবি মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা। আন্তর্জাতিক ভাবে ছবিটি দুই সপ্তাহ আগে মুক্তি পেলেও বাংলাদেশের ব্রসনান ভক্তরা ২১ সেপ্টেম্বর থেকে ঢাকায় স্টার সিনেপ্লেক্সে দেখতে পারছেন ছবিটি।

ছবিতে দেখা যাবে, মাঠে ফুটবল খেলা চলাকালীন জঙ্গিরা স্টেডিয়াম আক্রমণ করে। গ্যালারিতে থাকা ৩৫ হাজার দর্শকের প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ আসে প্রাক্তন সেনা সদস্য মাইকেল নক্সের সামনে। তিনি কি পারবেন এই চ্যালেঞ্জ উৎরে যেতে! শ্বাসরুদ্ধকর এক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির কাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডপিয়ার্স ব্রসনানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢামেকের সামনের ফুটপাত

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

এপ্রিল ১৫, ২০২৬

লুইজিয়ানার রাস্টনে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

এপ্রিল ১৫, ২০২৬

কানাডায় ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জন

এপ্রিল ১৫, ২০২৬

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT