চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল নিশ্চিতের সঙ্গে শীর্ষস্থানে চোখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের সঙ্গে আগের দেখায় হারলেও ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। স্বাগতিক আয়ারল্যান্ড আবার তাদের তিন ম্যাচের দুটিতে হেরেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। সোমবার বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে আবারও হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজবে আইরিশদের।

সোমবার ক্যারিবীয়দের আবারও হারিয়ে একসঙ্গে দুটি কাজ করতে চায় টাইগাররা! আয়ারল্যান্ডের বিদায় নিশ্চিতের সঙ্গে নিজেদের শীর্ষে তোলার লক্ষ্য মাশরাফী বিন মোর্ত্তজার দলের। তাতে নিশ্চিত হবে ফাইনালও।

ত্রিদেশীয় সিরিজে অম্ল-মধুর কাটছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার।

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচের অনুসরণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। কিন্তু হোপের গড়ে দেয়া ভিত্তিতে দাঁড়িয়ে অন্যরা তাল মেলাতে পারেননি। শেষ ১০ ওভারে মাত্র ৬৪ রান নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানদের কমতির পর ক্যারিবীয় বোলাররা তামিম ইকবাল, সৌম্য সরকার বা সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের আটকাতে পারেনি।

তবে তৃতীয় ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় জেসন হোল্ডারের দল। আইরিশদের দেয়া ৩২৮ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে নেয় তারা। যেটা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় স্কোর টপকে জয়। রেকর্ডের ম্যাচে সেঞ্চুরি করেছেন সুনীল আমব্রিস।

চলতি সিরিজে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই যা প্রথম। শাই হোপের সঙ্গে প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন জন ক্যাম্পবেল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৯ রানের ইনিংস খেলার পর থেকে চোটে তিনি মাঠের বাইরে।

ওয়েস্ট ইন্ডিজ তিনটি পূর্ণাঙ্গ ম্যাচ খেললেও বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচই পুরোপুরি খেলতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি কারণে মাঠেই নামা হয়নি। ক্যারিবীয়দের বিরুদ্ধে তামিম-সৌম্য ১৪৪ রানের শুরু এনে দেয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাকিব।

শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বোলারদের পারফরম্যান্সও। চরম দরকারী সময়ে উইকেট এনে দেন মাশরাফী ও সাইফউদ্দিন। আর শুরুতে উইকেট এনে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে তুলে দেন সাকিব ও মিরাজ। মোস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্বেগ আছে, তবে বিশ্বকাপের আগে তার সমস্যা সমাধানের যথেষ্ট সময় বাকি আছে।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নজরে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল। ১৮ মাস পর ওয়ানডে খেলতে নামা এ পেসার তিন ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট। তার ১০ ওভারে গত ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য নিয়েছেন ৫৮ রান। তবে নিজেদের মধ্যকার শেষ টেস্ট ম্যাচে টাইগার ব্যাটসম্যানদের উপর তিনি যেভাবে ছড়ি ঘুরিয়েছিলেন, তাতে গ্যাব্রিয়েলকে নিয়ে চিন্তা কিছুটা থাকবেই।

তামিম, সাকিবরা ভালো করলেও বাংলাদেশ থেকে আলো থাকবে সৌম্য সরকারের উপর। তার ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রান করে নির্বাচকদের আস্থা কুড়িয়েছেন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে তার উপর ভরসা রেখেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে টাইগারদের বিপক্ষে অলরাউন্ডার রেমন রেইফারকে বিবেচনা করতে পারে ক্যারিবীয়রা। কারণ, আগের ম্যাচে ফ্যাবিয়ান অ্যালেন মাত্র তিন ওভার বল করতে পেরেছিলেন।

অপরদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ৮ উইকেটের জয়ী একাদশই ধরে রাখতে পারে বাংলাদেশ।

তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোনাসসহ পয়েন্ট ৯। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। পয়েন্টে মতো সবশেষ ওয়ানডে ফলাফলে এগিয়ে ক্যারিবীয়রা। শেষ পাঁচ ওয়ানডের তিনটিতে জিতেছে তারা। হার দুটিতে। বিপরীতে বাংলাদেশের জয় দুটিতে, তিনটিতে হার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ।

এই ম্যাচে পিচ কন্ডিশন কেমন হবে সেটা শনিবারের দিকে তাকালেই অনুমান করা যায়। সিরিজের চতুর্থ ম্যাচে এখানেই প্রথম ব্যাট করে ৫ উইকেটে ৩২৭ রান তুলেছিল আয়ারল্যান্ড। সেই রান আবার দুই ওভারের বেশি বাকি থাকতে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও হাই-স্কোরিং হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ডাবলিনে সোমবার ঠাণ্ডা একটু বেশি থাকবে বলেই জানাচ্ছে আইরিশ আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে একটি স্বস্তিদায়ক খবরও দিয়েছে তারা। সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরুল-বিজয়রা ‘এলিট ক্যাম্পে’

পরবর্তী

তানিয়া ধর্ষণ ও হত্যা: বাস চালকের স্বীকারোক্তি

পরবর্তী
তানিয়া

তানিয়া ধর্ষণ ও হত্যা: বাস চালকের স্বীকারোক্তি

রোজা ভঙ্গের কারণ

যেসব কারণে রোজা ভঙ্গ হয়, মাকরুহ হয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT