ফুটবল

‘ফাইনাল খেলবে ইংল্যান্ড-আর্জেন্টিনা’

‘ফাইনাল খেলবে ইংল্যান্ড-আর্জেন্টিনা’

লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেই রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড, এমনটাই বলছেন ইংলিশদের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

চীনে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যের প্রচারে এসে ইংল্যান্ড সাবেক ও স্টাইল আইকন বেকহ্যাম বলেছেন, ‘এবারের বিশ্বকাপের ফাইনালে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ডই।’

বেকহ্যাম সঙ্গে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাই এবার ফাইনালে খেলবে। আমি চাইবো এবারের বিশ্বকাপটা ইংল্যান্ডই জিতুক। তবে দেশের প্রতি এটা অনেকটা পক্ষপাতিত্ব করা হলেও বাস্তবতা মেনে নিতেই হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে লাল কার্ডে মাঠ ছেড়েছিলেন বেকহ্যাম
আর্জেন্টিনার বিপক্ষে ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে লাল কার্ডে মাঠ ছেড়েছিলেন বেকহ্যাম

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচের জয়ে নকআউটে এক পা এগিয়ে থাকছে ইংলিশদের।

শুরুটা ভালো হওয়ায় বেকহামের আশার বেলুনটা আরও ফুলেছে, ‘গ্রুপপর্বের প্রথম ম্যাচে দলের জয়ে আমি অনেক খুশি। তরুণদের নিয়েই এবারের দলটি সাজানো হয়েছে। খেলোয়াড়দের যথেষ্ট অভিজ্ঞতা না থাকলেও এই টুর্নামেন্টে ইংল্যান্ড অনেক ভালো একটি দল।’

বেকহ্যামের এই শটেই গোল, যাতে ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড
বেকহ্যামের এই শটেই গোল, যাতে ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড

জার্মানিকে হারিয়ে ১৯৬৬ সালে শেষবার বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ২০০৬ সালের বিশ্বকাপে বেকহামের নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংলিশরা।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…