ফুটবল

ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ নারী ফুটবল দলের দলীয় ছবি, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে, প্রস্তুত ম্যাচের জন্য, পেছনে স্টেডিয়ামের দর্শক বসার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে শিরোপার মঞ্চে গেছে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিক এবং অধিনায়ক সাবিনা খাতুনের দুই গোলে ভুটানকে ৭-১এ হারিয়েছে টিম টাইগ্রেস। দিনের দ্বিতীয় সেমিতে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে নেপাল।

আসরে বাংলাদেশ এ-গ্রুপে ছিল। গ্রুপের বাকি দুই দল ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার দুপুরের সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তহুরার তিন গোলের সঙ্গে জোড়া গোল অধিনায়ক সাবিনা খাতুনের। একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা খাতুন।

দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে নির্ধারিত হয় ফলা। যেখানে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল।

বিষয়:তহুরা নেপাল পাকিস্তান বাংলাদেশ ভারত ভুটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…