চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে চেলসিকে পেল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যাম হটস্পার নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল চেলসিকে। সেমিফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জিতল চেলসি। দুই লেগ মিলিয়ে তাতে ফল দাঁড়ায় ২-২। অবধারিতভাবে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয়েছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে পেনাল্টি শুটআউট পরীক্ষায় ৪-২ ব্যবধানে জিতেছে চেলসি। আগামী ২৪ ফেব্রুয়ারি ফাইনাল, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ব্লুজদের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। যারা প্রথম সেমিতে অ্যালবিওনকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছে।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। টটেনহ্যাম কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে পারেনি, সুযোগ নিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন এনগোলো কন্তে।

ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডেন হ্যাজার্ড। আসপিলিকুয়েতার থেকে বল পেয়ে জাল খুঁজে নেন বেলজিয়াম তারকা।

মধ্যবিরতির পর ফিরেই গোল পেয়ে যায় অতিথিরা। ৫০ মিনিটে ফার্নান্দো লরেন্তে টটেনহ্যাম ড্রেসিংরুমে স্বস্তি এনে দেন। ম্যাচের বাকি সময় কোনো দলই আর গোল না পেলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে চেলসিকে গোল এনে দেন উইলিয়ান, আসপিলিকুয়েতা, জর্জিনহো ও লুইস। আর টটেনহ্যামের এরিকসেন ও লামেলা জালের দেখা পাওয়ার পর এরিক ডায়ার শট লক্ষ্যে রাখতে পারেননি। পরে লুকাস মৌরার শটে দেয়াল হয়ে দাঁড়ান চেলসি গোলরক্ষক কেপা। তখনই উল্লাসে ফেটে পড়ে ব্লুজরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোনো আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, বিরাট প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT