চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ওপেনিংয়ে পরিবর্তনের বিপক্ষে হাবিবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরো এশিয়া কাপ জুড়েই ওপেনিংয়ে দুর্দশা। তামিম ইকবালের অনুপস্থিতিতে বিকল্প হতে পারছেন না কেউই। এমন ভঙ্গুর ওপেনিং জুটি নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নামতে হবে। দুশ্চিন্তার! হাবিবুল বাশার অবশ্য আস্থা রাখতে বলছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মতে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন করাটা বিপজ্জনক হতে পারে।

চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘কথাবার্তা’য় বৃহস্পতিবার অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। আলোচনায় পাকিস্তানের বিপক্ষে খেলা ওপেনিং জুটিকেই ভারত ম্যাচে নামানোর পক্ষে ভোট দিয়েছেন তিনি। ওই ম্যাচে লিটনের সঙ্গে ওপেন করেন সৌম্য।

‘কালকে দল পরিবর্তন নাও করতে পারে। আমি জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। বারবার পরিবর্তন কিন্তু ভালো নয়। আপনি যদি কাউকে সুযোগ দেন, তাহলে তাকে একটা-দুইটা ম্যাচ দিতেই হবে। ব্যর্থ হলে কিছু করার নেই। ফাইনাল বলে আবার নতুন কাউকে উড়িয়ে আনা টিম ম্যানেজমেন্ট হয়তো চাইবে না।’

তামিমের চোটে তিন ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি ওপেনার নাজমুল হোসেন শান্ত। এই তিন ম্যাচের ব্যর্থতাতেই আবার তরুণ এ ব্যাটসম্যানের ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাশার।

‘শান্ত অনেকদিন দলের আশেপাশেই আছে। কিছুদিন আগে সে ইংল্যান্ডে দারুণ খেলেছে। ও ব্যর্থ হয়েছে, রান করতে পারেনি। এরমানে এই নয় যে ওর ক্যারিয়ার এখানেই শেষ। ওর টেকনিক অসাধারণ। এখন পর্যন্ত যত কোচ এসেছেন, তারা সবাই বলেছেন ও ভবিষ্যতের সম্পদ হতে পারে।’

Reneta

ওপেনিংয়ে পরিবর্তনের বিপক্ষে মত দিলেও বোলিংয়ে একটা পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন হাবিবুল। সাকিব আল হাসান ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে একজন বিশেষজ্ঞ বোলার কম নিয়ে খেলেছে বাংলাদেশ। খণ্ডকালীন বোলার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের দারুণ বোলিংয়ে সেই অভাবটা টের পাওয়া যায়নি। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য একজন স্পেশালিষ্ট বোলার খেলানোর পক্ষে মত তার।

ওপেনিংয়ে ব্যর্থতার কারণে মিডলঅর্ডারে ব্যাটিংয়ের ভারটা প্রায় একাই টেনেছেন মুশফিকুর রহিম। পাঁজরের চোট নিয়েও এবারের এশিয়া কাপে করেছেন ২৯৭ রান। টুর্নামেন্ট শেষে তাকে বিশ্রাম দেয়া হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বাশার জানালেন মজার তথ্য।

‘মুশফিক এমন একজন খেলোয়াড় যে খেলতে চায়। সে বিশ্রাম নিতে চায় না। তাকে বিশ্রাম নিতে বলা হলে এমনও দেখা গেছে যে, সে খেলতে চলে এসেছে। সে নিজে নিজে কখনোই বিশ্রাম নেবে। কিংবা বলবেও না আমাকে বিশ্রাম দিন। এখন সবকিছু নির্ভর করছে ডাক্তারের উপর। সাকিবের বিষয়টা যেমন আমরা সবাই জানি। আশা করি অস্ত্রোপচার শেষে সে দ্রুতই ফিরে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসহাবিবুল বাশার সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT