চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় মেয়েদের বিপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে নিয়মিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড লিগ আয়োজনের ব্যাপারে কাগজে-কলমে এগিয়ে গেছে অনেকটা পথ। দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভাবছে মেয়েদের টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু করার কথা।

বিসিবির নারী উইংয়ের পরিচালনা প্রধান হাবিবুল বাশার সুমন জানালেন আশার কথা, ‘এটা আসলে সময়ের দাবি (মেয়েদের বিপিএল) আলোচনা হচ্ছে। এবার হবে কিনা তা এখনই বলতে পারছি না। তবে পরেরবার হবে। এরকম টুর্নামেন্ট হলে মেয়েদের ক্রিকেট অনেক উপকৃত হবে।’

বাংলাদেশের মেয়েরা ওয়ানডের চেয়ে দ্বিগুণ টি-টুয়েন্টি খেলছে গত কয়েক বছর ধরে। দুই ফরম্যাটের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৭টি ওয়ানডের বিপরীতে খেলেছেন একশ ছুঁইছুঁই (৯৫) টি-টুয়েন্টি।

Banglabid

তারপরও বিসিবির ঘরোয়া কাঠামোয় নেই টি-টুয়েন্টি টুর্নামেন্ট। যা এই ফরম্যাটে উন্নতির পথে অন্তরায় বলে মনে করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

‘এই ফরম্যাটে আমাদের দুটো দলই, মেনস এবং উইমেন্স অতটা শক্তিশালী না। কারণ প্রতিযোগিতামূলক ম্যাচ কম খেলি ঘরোয়ায়। আমাদেরও চিন্তার মধ্যে থাকে যে আরও বেশি যদি খেলতে পারি ভালো হবে। সেটা অবশ্যই অনেকবেশি প্রতিযোগিতাপূর্ণ হতে হবে। অন্যথায় কোনো লাভ হয় না।’

‘ক্রিকেট বোর্ড আমাদের নিয়ে অনেককিছুই চিন্তা করছে। যেহেতু আমাদের দেশে টি-টুয়েন্টি বিশ্বকাপ, বিসিবি অবশ্যই আমাদের সুযোগ তৈরি করে দেবে যেন এই ফরম্যাটে আমরা আরও ভালোভাবে তৈরি হতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগার সুলতানা জ্যোতিফ্র্যাঞ্চাইজি ক্রিকেটমেয়েদের বিপিএললিড স্পোর্টসহাবিবুল বাশার সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT