চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের পথে বাংলাদেশের সামনে আফগান বাধা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:০৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

সিলেটে সাফ অনুর্ধ্ব ১৬ ফুটবলের দু’টি সেমিফাইনালই আজ। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা বাংলাদেশের সামনে আফগানিস্তান। আরেক সেমিতে ভারতের প্রতিপক্ষ নেপাল।

দেশের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপকে বলা হয়েছিলো ‘গ্রুপ অব ডেথ’। শ্রীলংকাকে ৪-০ আর চ্যাম্পিয়ন ভারতকে ২-১এ হারিয়ে সেই ডেথ-গ্রুপেরই চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোররা।

সেমিতে আফগান বাধা জয় করলেই ফাইনালে উঠে যাবে শাওন-আতিকরা। সিলেট ফুটবল একাডেমি গ্রাউন্ডে হয়েছে আফগান বধের প্রস্তুতি। প্রতিপক্ষের চেয়ে সেমিতে নিজের দলকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের কিশোর ক্যাপ্টেন।

অধিনায়ক মোহাম্মদ শাওন, ‘সেমিফাইনালে ভালো করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আশা করছি, গত দুই ম্যাচের চেয়েও ভালো খেলবে পুরো দল। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছি না।’

ক্যাপ্টেনের মতো নিজের ছেলেদের উপর আস্থা রাখছেন কোচও। শেষ চারে সেরাটাই দেবে দল বলছেন, গোলাম জিলানী।  তিনি বলেন, ‘’আজকের ম্যাচ ডু অর ডাই ম্যাচ। আমরা জিততে চাই। সে জন্য দলের প্রতিটি খেলোয়াড় মানসিকভাবে প্রস্তুত।’

সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শুরু হবে বিকাল ৪টায় আর ভারত-নেপালের দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যা ৭টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাফ ফুটবল অনুর্ধ্ব ১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে তিনগুণ

পরবর্তী

বন্ধ হচ্ছে না সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার

পরবর্তী

বন্ধ হচ্ছে না সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার

মর্যাদার লড়াইতে আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT