চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের নাম জানালেন ডু প্লেসিস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া সাউথ আফ্রিকার জন্য শনিবারের ম্যাচটি নিয়মরক্ষার হলেও জান দিয়ে খেলেছেন ডু প্লেসিসরা। ১০ রানে জিতেছেনও। বিশ্বকাপের রেকর্ড বলছে, শেষবার ১৯৯২ সালে প্রোটিয়াদের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। মাঝের এই সাতাশ বছরে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফ্রিকান জায়ান্টরা কখনোই জিততে পারেনি।

অস্ট্রেলিয়া এদিন হেরে যাওয়ায়, গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে তারা লিগপর্ব শেষ করেছে। অর্থাৎ, সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে, ভারত পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকায়, সেমিফাইনালে কোহলিরা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

নিজেরা না পারলেও ফাইনালে কোন দুই দল খেলতে পারে তার একটা আগাম ভবিষ্যদ্বাণী করেছেন ডু প্লেসিস। ম্যাচ শেষে দুই ফাইনালিস্ট কারা সেটা বলেছেন। সঙ্গে চ্যাম্পিয়নের নামও। প্রোটিয়া অধিনায়কের মতে, ফাইনাল খেলবে ইংল্যান্ড-ভারত। চ্যাম্পিয়ন হতে পারে ভারত। তবে অস্ট্রেলিয়াকেও তিনি পুরো বাতিল করেননি।

Banglabid

ডু প্লেসিসের কথায়, ‘আজ (শনিবার) আমাদের জয়ে ভারত খুবই খুশি হবে। আমার ধারণা, ফাইনাল হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যে। তবে এটা বলছি, ভারত-অস্ট্রেলিয়া দুটি দলই বড় ম্যাচ ভালো খেলে। তাই আমি বড় মঞ্চে তাদের হিসাবে রাখি।’

প্রোটিয়াদের কাছে অস্ট্রেলিয়ার এই ম্যাচ ছিল সম্মানরক্ষার। বিশ্বকাপ আসেনি। কিন্তু অজিদের হারিয়ে কিছুটা হলেও মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন তারা। সেই সঙ্গে হারানো সম্মান ফিরে পাওয়ার কাজটা করলেন তাহির-ডুমিনিরা।

এই বিশ্বকাপের পর প্রোটিয়াদের দলে ব্যাপক রদবদল হতে চলেছে। ইমরান তাহির, জেপি ডুমিনিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। হয়তো দল থেকে বাদ পড়তে পারেন আরও কেউ কেউ। তার আগে শেষ ম্যাচে অবশ্য নিজেদের সেরাটাই দিল সাউথ আফ্রিকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু প্লেসিসবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগরীতে যান চলাচল স্বাভাবিক, নেই হরতালের প্রভাব

পরবর্তী

ধর্ষণ ও নারী নিপীড়ন কোনো দুর্ঘটনা নয়, সংস্কৃতি

পরবর্তী
যৌন নির্যাতন-ধর্ষণ-নারী নিপীড়ন

ধর্ষণ ও নারী নিপীড়ন কোনো দুর্ঘটনা নয়, সংস্কৃতি

কপিল রূপে রণবীর

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT