চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফর্মুলা ওয়ান কিংবদন্তি রেসার নিকি লাউডার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২১, মে ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পোড়া মাথা, দগদগে ঘা, ফোস্কা পড়া শরীর। সেই পোড়া মাথাতেই চেষ্টা করছেন হেলমেট জড়াতে, শরীরের শেষ দম থাকা পর্যন্ত ইচ্ছা সার্কিটে রেস করে যাওয়ার!

রন হাওয়ার্ডের পরিচালিত হলিউডের সিনেমা ‘রাশ’ যারা দেখেছেন, তাদের এই দৃশ্যটা খুব ভালোই মনে থাকার কথা। সিনেমায় যাকে নিয়ে এমন দৃশ্যের অবতারণা, ভক্তদের কাঁদিয়ে মারা গেছেন সেই বিখ্যাত ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকি লাউডা।

সোমবার নিজ পরিবারের সান্নিধ্যে থাকার সময়ই ৭০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন লাউডা। আট মাস আগে ফুসফুস প্রতিস্থাপনের ধাক্কাটা শেষ পর্যন্ত নিতে পারেননি তিনবারের ফর্মুলা ওয়ান জয়ী ড্রাইভার।

১৯৭৫, ১৯৭৭ ও ১৯৮৪ সালে তিনবার বিশ্বসেরার খেতাব জিতেছেন লাউডা। রেস সার্কিটে আরেক ফর্মুলা ওয়ান ড্রাইভার জেমস হান্টের সঙ্গে তার লড়াইটা এখনো হয়ে আছে রূপকথার মতো। দুজনের লড়াইকে কেন্দ্র করেই নির্মাণ করা হয় ‘রাশ’ সিনেমাটি।

লাউডা কিংবদন্তি হয়ে আছেন আরেক কারণে। ১৯৭৬ সালে জার্মানির নুরবার্গনিং সার্কিটে দুর্ঘটনায় সারা শরীর পুড়ে যাওয়ার ৪৮ দিন পেরোতেই আবারও ফিরেছিলেন রেসে। সেই মৌসুমে অল্পের জন্য শিরোপা জিততে না পারলেও পরের মৌসুমে ঠিকই জিতে নেন বিশ্বসেরার তকমা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT