চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদুর রেজা সাগর: এক প্রথিতযশা শিশুসাহিত্যিক

সাফি উল্লাহ্ সাফি উল্লাহ্
১২:৪২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

প্রথিতযশা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর একাধারে গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রনির্মাতা, সর্বোপরি পুরোদস্তুর কথাসাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকায়, ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি।

তিনি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেই বহুল পরিচিত হলেও সাহিত্যাঙ্গনে রয়েছে সফল ও বর্ণাঢ্য বিচরণ, রচনা করেছেন দেড় শতাধিক গ্রন্থ। ৬৩ বছরের জীবনযাত্রায় ঘরে তুলেছেন অসংখ্য পুরস্কার।

তার অধিকাংশ গল্পের উপজীব্য বিষয় হলো গল্পের ছলে ছোট বাচ্চাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তার করা এবং তাদের মনন ও মানসিকতা গঠনের ভূমিকা রাখার মতো অনুষঙ্গ।

‘ছোটকাকু’ সিরিজ তার পাঠকপ্রিয়তা পাওয়া অন্যতম সিরিজ গ্রন্থ। ছোটকাকু সিরিজের মধ্যে ‘বকা খেয়ে বগুড়ায়’, ‘রাগ করে রাঙামাটি’, ‘কুয়াকাটায় কাটাকাটি’, ‘রাতবিরাতে সাতক্ষিরাতে’, ‘বাঘের পিঠে বরিশাল’, ‘অভিযান বান্দরবান’, ‘না জেনে নারায়ণগঞ্জে’, ‘টেলিভিশনে ছোটকাকু’ এবং ‘এবারে সাভারে’ অন্যতম।

লেখকের লেখা কিশোর সমগ্র গ্রন্থ বেরিয়েছে সাতটি। অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘মানুষের মুখ-৪’, ‘কিশোর সমগ্র-১১’, ‘মমির লাঠি রহস্য’, ‘কুয়াকাটায় কারসাজি’, ‘ছোটনায়ক’, ‘সাতটি সাত রকম’, ‘রাতুল মামা ফিল্ম স্টার’, ‘আমরা সবাই রাজা’, ‘একাত্তরে ওরা’, ‘হিজলতলীর মাঠে সসার এসেছিলো’, ‘বটগাছের মধুরহস্য ও ১২টি গল্প’, ‘একটি পোষা ভূতের গল্প’, ‘ছোটদের জন্য কিছু লেখা’ ইত্যাদি বই।

ফরিদুর রেজা সাগরের ‘অমি ও আইসক্রিম’অলা’ গল্পটি ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে সংযুক্ত হয়েছে। গল্পটির উপজীব্য বিষয় নটরডেম কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এক জমীদারের অশরীরী আত্মার কথোপকথন।

Reneta

বাসে করে যাওয়ার সময় অমির বাস নষ্ট হয়ে যায়, সে বসে বিশ্রাম নিতে থাকে। তখন এক আইসক্রিমঅলার সাথে অনেক গল্প হয়। এই আইসক্রিম বিক্রেতা মূলত রায় বল্লভ রায় জমীদার।

তিনি রাজাকার ও যুদ্ধাপরাধীদের শাস্তি চান তিনি। এই শেষ ইচ্ছের কথা অমিকে জানান। অমি জমীদারকে কথা দেয়। এভাবে গল্পে গল্পে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করেন।

শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০০৫ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এছাড়াও অগ্রনী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চাঁদের হাট শিশুসাহিত্য পুরস্কার, ইউরো শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

শিশুসাহিত্যিক পরিচয় ছাড়াও আরো একটি প্রভাবশালী পরিচয় রয়েছে, তা হলো- তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। গণমাধ্যম শাখায় বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে অর্জন করেছেন একুশে পদক। তিনি ছয় বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শৈশবেই অভিনয় করেছেন বাবা মো. ফজলুল হক নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এ।

তিনি শুধু শিশুদের জন্যই লিখেছেন, এমন নয়। বড়দের জন্যও বিস্তর লিখেছেন, লিখেছেন ভ্রমণ কাহিনীও। তার লেখা ‘এক জীবনে টেলিভিশন’বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রথিতযশা এই শিশুসাহিত্যিক বাংলা শিশুসাহিত্যে অবদান রেখেই চলছেন।

শিশুসাহিত্যে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে গল্প লিখে চলেছেন অবিরাম। আমাদের নজর এড়িয়ে যায়, আমাদের কাছে সামান্যতম গুরুত্বও পায় না, এসব অনুষঙ্গও পরম যত্নে তুলে ধরেন গল্পে।

রাস্তার দেয়াল লিখন থেকে সবকিছুই তিনি শিক্ষণীয় করে উপস্থাপন করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা তার লেখনীর অন্যতম উপজীব্য বিষয় হিসেবে স্থান পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT