তথ্যপ্রযুক্তি

প্লে স্টোরে আবার ফিরল ইউসি ব্রাউজার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

UC Browser এর লোগো, যা একটি জনপ্রিয় মোবাইল ব্রাউজার, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা ভঙ্গের অভিযোগে প্লে স্টোর থেকে অপসারণ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর আবারও প্লে স্টোরে ফিরেছে আলিবাবা গ্রুপের মালিকানাধীন ইউসি ব্রাউজার।

বুধবার এক বিবৃতিতে ইউসি ব্রাউজার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নতুন এই সংস্করণটি গুগলের নীতিমালা সম্পূর্ণ মেনে প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

অ্যাপটি নিয়ে ব্যবহারকারীদের আগ্রহের বিষয়ে আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান ইয়ং লি বলেন: অ্যাপটি যখন প্লে স্টোরে ছিল না, তখন এর বিকল্প হিসেবে ইউসি মিনি ব্যবহার করতে শুরু করেন ব্যবহারকারীরা। অল্প কয়েকদিনেই ফ্রি অ্যাপ ক্যাটাগারিতে ইউসি মিনি এক নাম্বার অবস্থানে চলে আসে। এ থেকেই অ্যাপটির জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়।

ব্রাউজারটির কিছু সেটিংস প্লে স্টোর নিতিমালা বিরোধী, অ্যাপটি প্লে স্টোর থেকে অপসারণ করার কারণ হিসেবে ইউসি’র পক্ষ থেকে এমনটাই বলা হয়েছিল। তবে ব্যবহারকারীর তথ্য চুরি এবং উচ্চমাত্রায় অ্যাডাল্ট কনটেন্ট প্রদর্শনের অভিযোগ রয়েছে ব্রাউজারটির বিরুদ্ধে। এছাড়া ইনস্টল বাড়াতে অবৈধ উপায় অবলম্বনের অভিযোগও রয়েছে।

অ্যাপটি অপসারণের কারণ হিসেবে গুগল জানায়, গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করায় অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিষয়:ইউসি ব্রাউজার গুগল প্লে স্টোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…