চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের তথ্য চীনে পাচার করছে ইউসি ব্রাউজার!

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:১৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ইউসি ব্রাউজার

আলিবাবা গ্রুপের মালিকানায় থাকা জনপ্রিয় ব্রাউজার ইউসি ভারতে নিষিদ্ধ হতে পারে। সম্প্রতি ব্রাউজারটির বিরুদ্ধে ভারতীয় ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চীনে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে ব্রাউজারটি।

ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এই কর্মকর্তা জানান, ইউসি ব্রাউজারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে আনইন্সটল করার পরও ডিভাইস থেকে তথ্য সংগ্রহ চলতে থাকে। অ্যাপ না থাকলেও ডিভাইসের ডিএনএস নিজের আয়ত্তে নিয়ে যায় ইউসি, এমন দাবিও করেন তিনি।

গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে ইউসি ওয়েব দাবি করেছিল ভারতে তাদের ১০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। অন্য একটি প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, ভারতে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ইউসি ব্রাউজার।

তবে এ অভিযোগের বিষয়ে ইউসি ওয়েবের একজন মুখপাত্র বলেন, ‘আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে সার্ভার থাকা এবং সেসব সার্ভারে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের তথ্য জমা রাখার ঘটনা হরহামেশাই ঘটে। এর মাধ্যমে তাদের উন্নত সেবা দেওয়া সম্ভব হয়। তবে ব্যবহারকারীদের আস্থা নষ্ট হয়, এমন কিছু আমরা করব না।’

তিনি আর বলেন, ‘আমাদের কার্যক্রম আছে, এমন সব দেশে আমরা সে দেশের সব আইনকানুন মেনে চলতে বদ্ধপরিকর। তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে সেগুলো এনক্রিপ্ট করে নেওয়ার জন্য আমাদের শক্তিশালী ব্যবস্থা রয়েছে।’ তবে ভারত সরকারের কাছ থেকে এখনও এ বিষয়ে কোনো নোটিশ ইউসি ওয়েব পায়নি বলে দাবি করেছেন তিনি।

Reneta

এই মুখপাত্র আরও বলেন, গ্রাহকদের উন্নত এবং অঞ্চলভেদে ভিন্নভিন্ন সেবা দেওয়ার জন্য সব প্রযুক্তি প্রতিষ্ঠানই তথ্য সংগ্রহ করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউসি ব্রাউজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

এপ্রিল ২৮, ২০২৬

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT