চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার গায়েব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল ব্যবহৃত ইউসি ব্রাউজার গুগল প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না। এখন প্লে স্টোরে ইউসি ব্রাউজার সার্চ দিলে কেবল ইউসি ব্রাউজার মিনি ভার্সনটি পাওয়া যাচ্ছে। তবে ঠিক কী কারণে চীনের আলিবাবার মালিকানাধীন ব্রাউজারটি পাওয়া যাচ্ছে না তা এখনও স্পষ্ট নয়।

ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে গোপনীয়তার শর্ত ভঙ্গ এবং প্রতিনিয়ত ১৮ উর্ধ্ব কন্টেন্টের নোটিফিকেশন দেয়ার অভিযোগ রয়েছে ইউসি ব্রাউজারের বিরুদ্ধে। কয়েক মাস ধরেই ইউসি ব্রাউজারের বিরুদ্ধে ভারতের অসংখ্য ব্যবহারকারীর তথ্য পাচারের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

ইউসি ব্রাউজারের তথ্য পাচার নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ভারত। চলতি বছরের আগস্ট মাসে এনডিটিভির গ্যাজেট থ্রিসিক্সটিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়,জনপ্রিয় মোবাইল ইন্টারনেট ব্রাউজার কীভাবে ব্যবহারকারীদের তথ্য ভারতের বাইরের কোনো সার্ভারে পাঠাতে পারে, সে বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি)।

গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের তথ্যমতে, ইউসি মোবাইল ব্রাউজার ভারতে খুবই জনপ্রিয়। দেশটিতে মোট মোবাইল ব্রাউজার ব্যবহারকারীর মধ্যে প্রায় ৬০ শতাংশ ইউসি ব্রাউজার ব্যবহার করে। এছাড়া ৩৩ শতাংশ ইউজার ক্রোম এবং ১০ শতাংশ অপেরা ব্রাউজার ব্যবহার করে থাকে। তবে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকে গুগল ক্রোম ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ইউসি ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে।গুগল প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার গায়েবের ছবি, ইউসি ব্রাউজার অ্যাপের আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ খবরে জানা যায়, ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইউসি ব্রাউজার ব্যবহারকারীর মোবাইল ডিভাইসের আইএমইআই নম্বর এবং তার অবস্থানের বিস্তারিত তথ্য চীনের একটি সার্ভারে পৌঁছে যায়। এর আগে ২০১৫ সালের মে মাসে কানাডার একটি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান জানায়, ডিভাইস ইউজারদের বিষয়ে স্পর্শকাতর তথ্য ফাঁসের জন্য আলিবাবা গ্রুপ হোল্ডিং ১শ’ কোটি ডলারের বেশি পরিশোধ করেছে। কানাডার প্রতিষ্ঠানটি ইউসি ব্রাউজারকে নিরাপত্তা ঝুঁকি বলে অভিহিত করেছে।

নিজেকে ইউসি ব্রাউজারের কর্মী হিসেবে দাবি করা মাইক রস নামের একজন টুইটারে জানিয়েছেন,গুগল প্লে স্টোর থেকে ৩০ দিনের জন্য ইউসি ব্রাউজার সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছে। ভুয়া সংবাদ-বিজ্ঞাপন এবং কুরুচিপূর্ণ কন্টেন্ট ত্রুটি সরাতে আপাতত গুগল প্লে স্টোরে নেই ইউসি ব্রাউজার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিবাবাইউসি ব্রাউজারগুগল প্লে স্টোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT