আন্তর্জাতিক

প্লাস্টিক বর্জ্য ফেরত দিলে বিনামূল্যে মিলবে আহার

প্লাস্টিক বর্জ্য ফেরত দিলে বিনামূল্যে মিলবে আহার

প্লাস্টিকের সমস্যা থেকে মুক্তি পেতে একটি অভিনব পদ্ধতি নিয়েছে ভারতের ওড়িশার ভূবনেশ্বর পুরসভা। ‘প্লাস্টিকের বদলে খাবার’ প্রকল্প চালু করেছেন তারা।

তবে একটি দুইটি প্লাস্টিক না পুরো আধ কেজি প্লাস্টিক বর্জ্য আনলে তার বদলে মিলছে খাবার। ওড়িশা সরকারের আহার প্রকল্পের আওতায় এই উদ্যোগ।

ভারতের ভূবনেশ্বরে সরকার পরিচালিত আহার সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন বিএমসির কমিশনার প্রেম চন্দ্র চৌধুরী। ভারতের শহর জুড়ে মোট ১১টি আহার সেন্টার রয়েছে। প্রেম চন্দ্র জানিয়েছেন, এটি প্লাস্টিক সংগ্রহের সঙ্গেই খাদ্য সুরক্ষার উদ্যোগকে সফল করবে।

প্রচুর মানুষ আছেন যারা প্লাস্টিকের দ্রব্য যত্রতত্র ছুড়ে ফেলে দেন। তার বদলে যদি বিনামূল্যে খাবার পান তাহলে অনেকেই যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক সঠিক জায়গায় পৌঁছে দেবেন। এর ফলে খাদ্য সুরক্ষা ও প্লাস্টিক ম্যানেজমেন্টের দু’টি উদ্দেশ্যই সফল হবে বলে জানিয়েছেন প্রেম চন্দ্র।

ইউএনডিপি-র এক আধিকারিক তারানা সৈয়দ এই উদ্যোগ প্রসঙ্গে বলেছেন,তারা আহার সেন্টার থেকে সব প্লাস্টিক সংগ্রহ করে তার যথাযথ ব্যবস্থা করবেন। যদিও এটি একটি ছোট উদ্যোগ, কিন্তু এর ফলে মানুষ আরও বেশি সচেতন হবেন।

বিষয়:প্লাস্টিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…