প্রয়াত সাংবাদিক মামুনের স্মরণ সভা

একুশে টেলিভিশনের প্রয়াত সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর রাজধানীর বাংলামোটর মোজাফফর টাওয়ারে পরিবারের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মামুনুর রশিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ সাকিব বাদশা, নাসিম আল মোমিন রূপক, জয়দেব নন্দী, মামুনের বড় ভাই ব্যবসায়ী ফারুকুজ্জামান সহ মামুনের সহপাঠী, সাংবাদিক, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







