চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের চোটের মিছিলে এবার ডি কক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স। এক ম্যাচ গড়াতেই সাউথ আফ্রিকা হারিয়েছে নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে। ৬ ম্যাচ সিরিজের ২ ম্যাচ শেষে প্রোটিয়াদের চোটের মিছিলে আরেকটি দুঃসংবাদ। ভারতের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না উইকেটরক্ষক কুইন্টন ডি ককের।

সেঞ্চুরিয়নে রোববার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে ৯ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। ম্যাচের পর জানা গেল বামহাতের কব্জিতে প্রচণ্ড ব্যথা নিয়ে খেলেছেন ডি কক। চোটের মাত্রা অনুযায়ী এখন দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বাকী চার ওয়ানডের সঙ্গে পরের তিনটি টি-টুয়েন্টি ম্যাচেও খেলা হচ্ছে না ফর্মে থাকা এ ব্যাটসম্যানের।

প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি ডি ককের চোটের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘কুইন্টন রোববার ব্যাট করার সময় বাঁ-হাতের কব্জিতে প্রচণ্ড ব্যথা পায়। বেশ কয়েকবার ও ব্যথা অনুভব করেছে। পরীক্ষা সারার পর জানতে পেরেছি ব্যথার জায়গায় হাড়ে চিঁড় ধরেছে। এ ধরনের চোটে সাধারণত দুই থেকে চার সপ্তাহ খেলা সম্ভব নয়। আমরা এই সিরিজে ওকে আর খেলাতে চাই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পুরোপুরি সুস্থ কুইন্টনকেই আমরা পাবো আশা করি।’

মূর্তিকারিগর

ডি ককের পরিবর্তে কাকে সামলাতে হবে উইকেটরক্ষকের ভার সেটি এখনও জানায়নি প্রোটিয়ারা। সিরিজে ২-০তে পিছিয়ে থেকে বুধবার কেপটাউনে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুইন্টন ডি ককসাউথ আফ্রিকা-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT