স্পোর্টস

ওয়ানডেতেও নাম্বার ওয়ান ভারত

ওয়ানডেতেও নাম্বার ওয়ান ভারত

ভারত এখন একসঙ্গে টেস্ট এবং ওয়ানডেতে ‌র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে জয় পেয়ে মঙ্গলবার শীর্ষে ওঠে বিরাট কোহলির দল। টেস্টে আগে থেকেই শীর্ষে তারা।

শেষ ছয় মাসে তৃতীয়বারের মতো ওয়ানডেতে শীর্ষে উঠল ভারত। দ্বিতীয় থেকে সিরিজ শেষ করবে সাউথ আফ্রিকা।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই শীর্ষে উঠেছিল দলটি। কিন্তু সেটা ধরে রাখতে ছয় ম্যাচ সিরিজের চারটিতে জিততে হয়েছে তাদের।

শেষ ম্যাচ জিতলে ১২৩ র‌্যাঙ্কিং পয়েন্ট হবে ভারতের। ১১৭ থাকবে স্বাগতিক সাউথ আফ্রিকার।

শীর্ষে থাকতে হলে সাউথ আফ্রিকাকে কমপক্ষে সিরিজ ‘ড্র’ করতে হতো।

ভারত সিরিজ জেতায়  ইংল্যান্ডের সামনে সুযোগ দুইয়ে উঠে আসার। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে তাদের ৫-০তে হারাতে হবে।

সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে দশ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। জায়গা ধরে রাখতে হলে সিরিজ জিততে হবে তাদের। বাংলাদেশ আছে সাত নম্বরে।

বিষয়:সাউথ আফ্রিকা-ভারত সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…