চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত জো বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন জো বাইডেন।

উইসকনসিনের মিলওয়েকিতে দলটির চারদিনের ভার্চুয়াল কনভেনশনের শুরুতে জো বাইডেনকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানে  ডেমোক্র্যাট দলের প্রবীণ রাজনীতিক ও প্রাক্তন প্রেসিডেন্টদের অকুণ্ঠ সমর্থন ও ব্যাপক প্রশংসা অর্জন করেন জো বাইডেন।

কনভেনশনে দুই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জিমি কার্টার এবং প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল বাইডেনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তারা।

প্রধান বক্তার বক্তব্যে ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কঠিন সময়ে যে স্থান হওয়ার কথা দিক-নির্দেশনার কেন্দ্র, সেটাকে তিনি বানিয়েছেন বিশৃঙ্খলার স্থান।

এসময় তিনি দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জো বাইডেন যোগ্য প্রার্থী হিসেবে মন্তব্য করেন।

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা জো বাইডেনের প্রশংসা করে বলেন, আমি জানি তিনি বিশ্বাসের দ্বারা পরিচালিত গভীর পরিশীলিত একজন মানুষ। নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সত্য বলবেন এবং বিজ্ঞান বিশ্বাস করবেন।অর্থনীতি পুনরুদ্ধার, মহামারি প্রতিরোধ এবং দেশকে এগিয়ে নিতে কি করা দরকার বাইডেন তা জানেন।

কলিন পাওয়েল, যিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী মন্তব্য করেন এবং জো বাইডেনকে সমর্থন জানান।

রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের বিধবা স্ত্রী সিন্ডি ম্যাককেইনও জো বাইডেনের সমর্থনে ডেমোক্র্যাট দলের কনভেশনে কথা বলেন। এছাড়া অনেক রিপাবলিকান রাজনীতিক বাইডেনকে সমর্থন জানান।

চারদিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে গতকাল। আজ ও বৃহস্পতিবারও সম্মেলনটি চলবে।

আজ কথা বলবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও কথা বলবেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং সর্বশেষ প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বক্তব্যের মধ্যদিয়ে চার দিনের সম্মেলন শেষ হবে।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-মাইক পেন্সের বিপক্ষে লড়াই করবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

 

ট্যাগ: জো বাইডেনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালিতে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী গ্রেপ্তার

পরবর্তী

দ্বিতীয় ধাপে এক ক্রিকেটার করোনা পজিটিভ

পরবর্তী

দ্বিতীয় ধাপে এক ক্রিকেটার করোনা পজিটিভ

তথ্যে গরমিল, ‘গেন্দা ফুল’ তারকা বাদশাকে আবার জেরা করবে পুলিশ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT