চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যপ্রযুক্তি আইনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
জনপদ, হবিগঞ্জ
A A
প্রেসক্লাব সভাপতি

হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের টাউনহল এলাকায় অবস্থিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয় যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে।

এর প্রেক্ষিতে গত ৮ জুন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান, সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

একজন প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাব সভাপতি ও মুক্তিযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেফতারের কারণে হবিগঞ্জের সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে।

ট্যাগ: গ্রেফতারপ্রেসক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মডেল জাকিয়া মুনের গাড়ি বাজেয়াপ্ত; জরিমানা

পরবর্তী

রাঙ্গামাটিতে কাপ্তাই পাহাড় ধসে ১শিশুর মৃত্যু

পরবর্তী
hill

রাঙ্গামাটিতে কাপ্তাই পাহাড় ধসে ১শিশুর মৃত্যু

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা ফাইবার নেটের কার্যক্রম বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT