বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, যিনি মাত্র ১৮ বছর বয়সেই ভারতের হয়ে প্রথম বিশ্বসুন্দরীর খেতাব জয় করে নিয়েছিলেন। ৯০ এর দশকে বলিউডের অন্যতম নায়িকা হিসেবে খ্যাত থাকলেও, বর্তমানে তাকে রুপালি পর্দায় তেমন দেখা না গেলেও তাকে নিয়ে আলোচনার কোন কমতি নেই।
প্রেম ও সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ীও রয়েছেন এ তালিকায়। তবে নতুন খবর হলো সুষ্মিতা এবার নয়া প্রেমে মজেছেন। জানা গেছে, সুস্মিতার জীবনে এই আগন্তুকের নাম রোহমান শল। যিনি পেশায় একজন মডেল।

তাকে নিয়েই সম্প্রতি আগ্রার তাজমহলে ঘুরতে গিয়েছিলেন সুস্মিতা। আর সেখানেই একের পর এক ফটোসেশন করেছেন তারা। সেখানকার একটি ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানের সঙ্গেই ডেট করছেন সুস্মিতা।
বেশ অনেকদিন যাবতই এই জুটিকে একসাথে অনেক গুলো জায়গাতে দেখা যাচ্ছে। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মেয়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। ফলে বি-টাউনে জোর গুঞ্জন শুরু হয়েছিল সুস্মিতা সেনের সঙ্গে এই উঠতি মডেলের প্রেমের সম্পর্ক নিয়ে।









