গত ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে পারিবারিকভাবে বিয়ের পর্ব অনেকটা চুপিচুপি সেরেছিলেন প্রীতি জিনতা। বেশ কিছুদিন জমিয়ে প্রেম করার পর অবশেষে আমেরিকা নিবাসী শিল্পপতি বয়ফ্রেন্ড জেন গুডএনাফের সঙ্গেই বিয়ের পর্ব শেষ করেন এই ৪১ বছর বয়সী বলি-নায়িকা।
বিয়ের দু’মাস কেটে গেলেও বি-টাউনের সঙ্গে পরিচয় করাননি জেনের সঙ্গে। আর সেই উদ্দেশ্যেই স্বামী ও নতুন পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার দেশে ফিরলেন প্রীতি। শুক্রবার সকালে গেলেন তাজমহলে আর রাতে মুম্বাইয়ে করলেন গ্র্যান্ড ওয়েডিং সেলিব্রেশন।
জীবন নতুন অধ্যায়ে গ্র্যান্ড ওয়েডিং সেলিব্রেশনে প্রীতি সেদিন পেয়েছিলেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ কিছু বন্ধুদের।

স্যুটেড-বুটেড পড়ে প্রীতির বিবাহত্তোর সংবর্ধনায় শাহরুখ খান।

ঘনিষ্ঠ বন্ধুর অনুষ্ঠানে প্রথমবারের মত প্রেমিকা ইউলিয়াকে নিয়ে সালমাল খানের উপস্থিতি।

মীরা রাজপুতকে নিয়ে প্রীতির বিবাহত্তোর অনুষ্ঠানে শহীদ কাপুর।

দিয়া মির্জাও এসেছিলেন প্রীতি জিনতাকে শুভেচ্ছা জানাতে।

ক্রিকেটার যুবরাজ সিং এবং হবু বউ হিজেল কিচ বিবাহত্তোর সংবর্ধনায়।
বন্ধুকে শুভেচ্ছা জানিতে এসেছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুম্মিতা সেন।








