তারকাদের জন্য লাইভ বা সরাসরি ভিডিও সম্প্রচারের সুযোগ নিয়ে এসেছে ফেসবুকের ‘মেনশন্স অ্যাপ’। এই সুবিধার ফলে এখন থেকে ভেরিফায়েড অ্যাকাউন্টে ঢুকইে ভক্তরা সরাসরি দেখতে পাবেন প্রিয় তারকা কী করছেন, কোথায় যাচ্ছেন।
মেনশন্স অ্যাপের সাহায্যে তারকা সংগীত শিল্পী,অভিনেতা, খেলোয়ার, রাজনীতিক নিজেদের এবং ভক্তদের সাথে কথাও বলেতে পারবেন।
পছন্দের তারকার ভিডিও সরাসরি দেখার পাশাপাশি লাইক,কমেন্ট ও শেয়ার করার সুযোগ তো থাকছেই।
তারকা ব্যবহারকারীদের জন্য লাইভ ভিডিও সম্প্রচার সুবিধা দিয়ে পেরিস্কোপ, মিরক্যাটের মতো লাইভ ভিডিও স্ট্রিমিং সাইটের সাথে প্রতিযোগিতায় নামলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।







