ফুটবল

প্রিমিয়ার লিগে অনুমোদন পেল ৫ বদলি খেলোয়াড়ের নিয়ম

ফুটবল ম্যাচে বদলি খেলোয়াড়ের জন্য সাবস্টিটিউট বোর্ড দেখাচ্ছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে অনুমোদন পেল ৫ বদলি খেলোয়াড়ের নিয়ম, ফুটবল ম্যাচে একজন কর্মকর্তা বদলি বোর্ড দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী মৌসুম থেকে একই ম্যাচে পাঁচ বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তারা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

‘বদলি খেলোয়াড়ের নিয়মিটি বদলানোর ক্ষেত্রে দলগুলো সম্মত হয়েছে। আগামী মৌসুম থেকে ক্লাবগুলো পাঁচজন করে খেলোয়াড় বদলাতে পারবে৷

‘দলগুলোম্যাচ চলাকালীন তিনবার খেলোয়াড় বদলাতে পারবে। এছাড়া দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকবে। বদলি খেলোয়াড়ের তালিকায় মোট ৯ জনের না থাকবে।’

গ্রীষ্মকালীন দলবদলের ব্যাপারেও সিদ্ধান্ত জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর শেষ হবে দলবদল কার্যক্রম৷ এছাড়া কোভিড সংক্রান্ত নিয়মের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। সপ্তাহে দুইবার কোভিড টেস্ট করার নিয়মটি আর থাকছে না।

বিষয়:ইপিএল করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…