চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের চোখ ধাঁধানো বিয়ে বন্ধন

হাফসা হোসাইন হাফসা হোসাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

বিয়ে বাঁধনে জড়ালেন ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান বিয়ে বাঁধনে জড়ালেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ছিলেন ৬শ’ অতিথি। আর টেলিভিশনের পর্দায় বিয়ের অনুষ্ঠান দেখেছেন সারা বিশ্বের কয়েকশ’ কোটি মানুষ।

অবশেষে বিয়ের সাজে ডায়নাপুত্র প্রিন্স হ্যারি। ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে আসেন সেইন্ট জর্জ চ্যাপেলে। গোলাপ, পিওনি আর ফক্সগ্লোভস ফ্লাওয়ারে সাজানো হয় বিয়ের ভেন্যু। অসুস্থতার কারণে বাবার অনুপস্থিতিতে হবু শ্বশুর ডিউক অব কর্নওয়াল প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের ভেন্যুতে পৌঁছেন কনে মেগান মার্কেল।

Banglabid

সুখ-দুঃখ, সুসময়-অসময়ে ভালোবাসার বাঁধনে মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকার অঙ্গীকারে যৌথ জীবন শুরু করেন হ্যারি-মেগান। তবে বিয়ের শপথে রাজকীয় ঐতিহ্য ভেঙ্গে স্বামীর আজ্ঞাবহ হয়ে থাকার কথাটি বলেননি মেগান।

প্রিন্স হ্যারির বিয়ের আংটি প্ল্যাটিনাম ব্যান্ডের আর ওয়েলশ গোল্ডের আংটি মেগানের। বিয়ের উপহার হিসেবে রানী এলিজাবেথের কাছে থেকে প্রিন্স হ্যারি পেয়েছেন ডিউক অব সাসেক্স উপাধি আর মেগান হলেন ডাচেস অব সাসেক্স।

সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের ৬শ’ আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন অপরাহ উনফ্রে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম, স্যার এলটন জন ও সেরেনা উইলিয়ামস।

Reneta

এটি কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান না হওয়ায় প্রধানমন্ত্রী তেরেসা মেসহ রাজনীতিবিদরা ছিলেন না আমন্ত্রিত অতিথিদের তালিকায়। বিয়ের ভেন্যুর বাইরে অতিথি ছিলেন আরো ১২শ’।

বিয়ের পর রীতি অনুযায়ী পুরো শহর ঘুরে বেরিয়েছেন নতুন রাজদম্পতি। এরপর ফিরে আসেন উইন্ডসর ক্যাসেলে।

সেইন্ট জর্জ চ্যাপেল হলে রানীর দেয়া সংবর্ধনায় ছিলেন আমন্ত্রিত ৬শ’ অতিথি। এখানেও আবারো ঐতিহ্য ভেঙ্গে স্পিচ দেন নতুন রাজবধূ মেগান। সন্ধ্যায় ফ্রগমোর ক্যাসেলে প্রিন্স চার্লসের দেয়া সংবর্ধনা। এখানে অতিথি ২শ’।

রাজকীয় বিয়ে আর নবদম্পতিকে এক নজর দেখতে উইন্ডসর ক্যাসেলের আশপাশে জড়ো হন লাখো শুভাকাঙ্খী। ঠিকঠাক মতো বিয়ে দেখতে ক’দিন আগে থেকেই ক্যাসেলের বাইরে ক্যাম্প করেন অতি উৎসাহী অনেকে। লাখো ভক্তের শুভেচ্ছায় ভাসেন হ্যারি-মেগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিমেগান মার্কেললিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যে আগুনে পুড়বে সমগ্র মানবতা

পরবর্তী

নতুন প্রতিভা খুঁজতে একাডেমি কাপ

পরবর্তী

নতুন প্রতিভা খুঁজতে একাডেমি কাপ

রোহিঙ্গা

শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের মাইকিং করে মিয়ানমারের হুমকি

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT