চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্সেস ডায়ানার শেষ ফোনকল দুই ছেলেকে এখনও কষ্ট দেয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি তাদের মা ডায়ানার সঙ্গে সর্বশেষ ফোনকলের কথা মনে করে এখনও দুঃখ পান। এই ফোনের কথা তারা এখনও ভুলতে পারেন না বলে জানিয়েছেন।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ২০ বছর উপলক্ষে আইটিভিতে একটি প্রামাণ্যচিত্রে তার দুই ছেলে এসব কথা বলেন। এসময় তারা তাদের মায়ের সঙ্গে খুব মজার ও মধুর কিছু স্মৃতির কথাও উল্লেখ করেন।

প্রিন্স উইলিয়াম বলেন, স্কটল্যান্ডের বালমোরালে কাজিনদের সঙ্গে উভয়ে চমৎকার সময় কাটানোর মুহুর্তে খুব দ্রুত মাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেই। আমরা মাকে বলেছিলাম, পরে দেখা হবে।

Banglabid

উইলিয়াম বলেন, যদি জানতাম এরপর কি হবে তাহলে কখনোই এমনটি করতাম না।

মা ডায়ানার কোলে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি তখন গর্ভে

প্রিন্স হ্যারি বলেন, ‘ওই ফোন নিয়ে সম্ভবত আজীবন আমার আফসোস থেকে যাবে। কত অল্প সময় আমাদের মধ্যে কথা হয়েছিল!’

প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত এ্যালবামের একটি ছবি

মা ডায়ানা তাদেরকে ‘দুষ্টুমি’ করার জন্য উৎসাহ দিতো জানিয়ে তারা বলেন, ‘তিনি নিজেও বাচ্চাদের মতোই ছিলেন। তিনি প্রাসাদের বাইরের প্রকৃত জীবন উপভোগ করতেন।’

মা ডায়ানার সঙ্গে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি, ১৯৯২ সালে তোলা ছবি
Reneta

এই অনুষ্ঠানে ডায়ানার সঙ্গে তার ছেলেদের কিছু অপ্রকাশিত ছবিও দেখানো হয়। মায়ের সম্পর্কে কথা বলার সময় প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ডায়ানার ব্যক্তিগত ছবির অ্যালবাম দেখছিলেন। এ সময় তারা তাদের মায়ের সঙ্গে কাটানো শৈশবের কিছু মধুর স্মৃতির কথা জানান।

প্রিন্স হ্যারির বয়স এখন ৩২ বছর, প্রিন্স উইলিয়ামের ৩৫

ডায়ানা গৃহহীন ও এইডস রোগীদের জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালাতেন। প্রিন্স উইলিয়াম বলেন, ‘আমরা তার এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই এবং আমরা মনে করি এটাই সঠিক পথ।’

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা নিহত হন। তখন প্রিন্স উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর এবং প্রিন্স হ্যারির ছিল ১২ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স উইলিয়ামপ্রিন্স হ্যারিপ্রিন্সেস ডায়ানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রচারণা করবেন পরমব্রত

পরবর্তী

সরকারি চাকরীজীবীদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সরকারি চাকরীজীবীদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

রেজওয়ানা চৌধুরী বন্যা

এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT