চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্ট মিডিয়ার ‘অস্তিত্ব সংকটের’ শঙ্কায় মাহফুজ আনাম

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:৪৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
প্রিন্ট মিডিয়ার সংকট নিয়ে আলোচনা চলছে, বক্তা seated at a table with a banner behind. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজ আনাম

দেশে ইন্টারনেটের বিপ্লবের সঙ্গে হাতে হাতে স্মার্টফোনের যুগে অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ যখন মুহূর্তের মধ্যেই কোন ঘটনার তাৎক্ষণিক আপডেট পেয়ে যাচ্ছে, তখন প্রিন্ট মিডিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহফুজ আনাম।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত এক ‘পাবলিক লেকচারে’ বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন: অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবে অনেক দেশে প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে গেছে। অনলাইন পোর্টাল টিকে আছে। সেখান থেকে মানুষ আজকাল মোবাইলেই আপডেট পাচ্ছে। সুতরাং প্রিন্ট মিডিয়াকে টিকে থাকা অনেক চ্যালেঞ্জের।

তবে পত্রিকাগুলোকে টিকে থাকতে হলে নতুন কোন বিষয়ের ওপর জোর দিতে হবে সে সম্পর্কে নিজের মতামত তুলে ধরে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকের এ সম্পাদক বলেন, অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার যুগে প্রিন্ট মিডিয়াগুলোকে বিশ্লেষণমূলক সংবাদের ওপর জোর দিতে হবে। না হলে পত্রিকাগুলো অস্তিত্ব হারাবে।

Banglabid

পাঠক যদি অনলাইনেই বিশ্লেষণমূলক সংবাদ পেয়ে যায় তবে পত্রিকা গুরুত্ব হারাবে কিনা? উপস্থিত শ্রোতাদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তখন পাঠকের বিচার করবে কারা কত বেশি বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ দিল। তাই যারা যতবেশি বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও নিরপেক্ষ বিশ্লেষণ দিবে তারাই টিকে থাকবে।

প্রিন্ট মিডিয়ার সংকট নিয়ে আলোচনা চলছে, বক্তারা বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
ড. ইফতেখারুজ্জামান ও মাহফুজ আনাম

‘আধুনিক রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই’ শীর্ষক এ বক্তৃতায় সাংবাদিকতার ভবিষ্যৎ, সাংবাদিকতার ওপর সরকার ও কর্পোরেট প্রভাব ও নিয়ন্ত্রণ, মিডিয়ার সীমাবদ্ধতাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন তিনি।

মাহফুজ আনাম মনে করেন, সরকার বা নীতি নির্ধারণী পর্যায়ে তথ্য পেতে প্রয়োজন বিকল্প তথ্য প্রবাহ ব্যবস্থা (অলটারনেটিভি মেথড অব ইনফরমেশন ফ্লো সিস্টেম)। কারণ সরকারও তার কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে তথ্য পায়। কিন্তু তা সব সময় সঠিক থাকে না বা সে তথ্যে কোন ধরনের জনসম্পৃক্ততা থাকে না। স্বাধীন গণমাধ্যম হচ্ছে তথ্য প্রবাহের সেই বিকল্প ব্যবস্থা।

Reneta

উদাহরণ টেনে তিনি বলেন, এত আধুনিক রাষ্ট্র বিনির্মাণের এত ভালো থিওরি থাকার পরেও সমাজতন্ত্র কার্যকর হতে পারেনি কেবল স্বাধীন গণমাধ্যম না থাকার কারণে।

তবে স্বাধীনতা চর্চার ক্ষেত্রে গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, যতদিন মিডিয়ার মধ্যে রাজনৈতিক বিভাজন থাকবে ততদিন মিডিয়ার বিকাশ সম্পূর্ণ হবে না।

সভাপতির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে সমালোচনা সহ্য করার মত মানসিকতা থাকতে হবে। সমালোচনার সুযোগ বন্ধ করলে গণতন্ত্র সৌন্দর্য হারাবে।

এছাড়া গণমাধ্যমের স্বাধীনতার নামে অনেকে যে দুর্বৃত্তায়ন করেন তা বন্ধে সরকারসহ সবাইকে সোচ্চার হতে হবে বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

১৫তম এ ‘পাবলিক লেকচারের’ আয়োজন করে রিডিং ক্লাব ট্রাস্ট এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহফুজ আনাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের বিশ্বাস ও আস্থায় চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর

পরবর্তী

গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের তথ্য চায় সরকার

পরবর্তী
গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের তথ্য চায় সরকার, গ্রাফে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের কাছে ৯টি অ্যাকাউন্টের তথ্য চায় সরকার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই এর উনিশ: পথচলার সাফল্য

সর্বশেষ

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT