চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় চল্লিশ দিন একটি অন্ধকার ঘরে বন্দি ছিলাম: সিজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজের একমাস ১৪ দিন পর ফিরে এসে একটি বেসরকারি টেলিভিশনকে রুদ্ধশ্বাস এ ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, কে বা কারা আমাকে অজ্ঞান করে নিয়ে যায়। প্রায় চুয়ল্লিশ দিন অন্ধকার ঘরে আমাকে আটকে রাখে। চল্লিশদিন পর আলোর মুখ দেখলাম। গতকাল রাতে হাত বাধা অবস্থায় আমাকে এয়ারপোর্ট রোডে ফেলে রেখে যায়। আমাকে রাস্তায় ফেলে দিয়ে বলে, পেছনে তাকাবি না। তাকালে মেরে ফেলবো। আমি একটা সিএনজি নিয়ে বাড়ির যাই। রাস্তায় থাকতে সিএনজিওয়ালার মোবাইল দিয়ে বাবাকে ফোন দেই। বাবা সিএনজি ভাড়া দিয়ে দেয়।

কয়েকদিন আগে ফিরে আসা সাংবাদিক উৎপলের মতো তার কাছেও অপহরণকারীরা পত্যক্ষভাবে যোগাযোগ করে টাকা চাইতো বলে তিনি জানান।

সিজারের বাবা মোতাহের হোসেন সিজারের ফিরে আসার কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, সিজার বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরেন।

তবে কে বা কারা সিজারকে বাড়ি পৌছে দিয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেন নি। মোতাহের হোসেন জানিয়েছেন, সাংবাদিক উৎপল দাস যেভাবে ফিরে এসছেন ঠিক একইভাবে সিজার ফিরেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার রাতে বাসায় ফিরেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম সিজারের বোন তামান্না লিখেছেন আল্লাহতা’লার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে!

Reneta

গত ৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বেগম রোকেয়া সরনি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার।

সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক করার পর যুক্তরাজ্যে মাস্টার্স ও অস্ট্রেলিয়ায় পিএইচডি করেন। একসময় সাংবাদিকতাও করেছেন তিনি।

আলোচনা ডটকম নামে একটি সাময়িকীর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিজার বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সাংবাদিকতা করেছেন।

এদিকে সিজারের বাড়ি ফেরার আগে ‘নিখোঁজ’ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিম নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাসের খোঁজও মিলেছে।

মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) রাতে অপহরণকারীরা নারায়ণগঞ্জের ভুলতায় শাহজালাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে উৎপল দাসকে রেখে যায়। পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে আসে। পরে তার পরিবারের লোকজন গিয়ে পুলিশের সহযোগিতায় বুধবার ভোরে তাকে নিজ বাড়ি রায়পুরায় নিয়ে আসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজসিজার
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT