চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছি না: হাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ছয় বারের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন  প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তিনি এমন অভিযোগ করেন।

হাফিজ বলেন: ‘গতকাল আমি আমার নির্বাচনী এলাকায় যেতে চাইলেও পারিনি। আমার নির্বাচনী এলাকা ভোলা-৩। লঞ্চে যেতে হয়। লঞ্চ ছাড়ে ৮ টায়, আমরা সদরঘাটে যাওয়ার আগেই আওয়ামী সন্ত্রাসীরা এলাকা দখলে নিয়ে নেয়। এরপর আমার ৫০ জন নেতাকর্মীকে মেরে আহত করে। লঞ্চের কেবিন ভাঙচুর করে। আমাকে নির্বাচনী এলাকায় যেতে দেয়নি।

‘‘আমি গত বছরে এলাকায় যেতে পারিনি। আজও পারছি না। তফসিলের পর ৪০০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমার নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য।’’

তিনি অভিযোগ করে বলেন: ১৫ তারিখ থেকে সেনাবাহিনী নামানোর কথা থাকলেও এসব কারণে দেরি করা হচ্ছে। যতই নির্যাতন করা হোক না কেন গণজোয়ার দিয়ে স্বৈরাশাসককে ভাসিয়ে দেয়া হবে৷

বিএনপির এ নেতা বলেন, আমরা বিচার পাই না কারণ দেশের প্রধান বিচারপতিরও বিদায় নিতে হয়েছে। আমি পুলিশ বাহিনীকে বলব কেন দলের হয়ে কাজ করবেন না, জনগণের হয়ে কাজ করুন।

Reneta

এ সময় আওয়ামী লীগই বাংলাদেশে ভোট ডাকাতি চালু করেছে বলে তিনি দাবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিভোলামেজর হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT