প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ এবং ভারতের সাফল্য প্রায় সমান। তবে উচ্চ শিক্ষায় দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান ভালো। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব সূচকেই বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান।
শুধু পকিস্তান নয়, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার তিনটি ধাপে বাংলাদেশের পেছনে রয়েছে ৩১টি দেশ। এর বেশিরভাগই অবশ্য আফ্রিকার অথবা ওইসব দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে।
ইউনেস্কোর বৈশ্বিক শিক্ষা প্রতিবেদনে উঠে এসেছে ২শ’ পাঁচটি দেশের তথ্য। এতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষাচক্র শেষ করার হার ৭৫ শতাংশ।
বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে ভারত। তবে পাকিস্তানে এই হার ৫০ আর ভুটানে ৫৫ ভাগ।
রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে সরকারি নীতি-নির্ধারকরা বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
সন্ত্রাস কবলিত আফগানিস্তান সূচকে পিছিয়ে থাকলেও প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষায় ভালো করছে।








