চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণনাশের হুমকির পর সাংবাদিক মুশফিক নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রাণনাশের হুমকির মুখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানের খোঁজ পাচ্ছেন না পরিবার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন তিনি।

এ ঘটনায় শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৯৪) করেছেন নিখোঁজ মুশফিকুরের মামা এজাবুল হক।

জিডিতে তিনি উল্লেখে করেন, শনিবার বিকেলে মামার সঙ্গে দেখা করতে তিনি মিরপুরের বাসা থেকে গুলশানে যান। মামার সঙ্গে দেখা করে সন্ধ্যায় বাসায় ফেরার পথে মুশফিক নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তার সন্ধান পাননি।

মুশফিকের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান  চ্যানেল আই অনলাইনকে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

প্রাণনাশের হুমকির পর গত ২২ জুলাই পল্লবী থানায় জিডি করেছিলেন মুশফিক

মুশ‌ফিকুর রহমানের মামা এজাবুল হক জানান, সম্প্র‌তি মুশ‌ফি‌ক তার গ্রা‌মের বাড়ি কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলার চরগোয়ালী খন্দকার না‌জির আহমেদ বহুমুখী বিদ্যালয়ের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হন। এর জেরে অজ্ঞাত একজন গত ২১ জুলাই রাতে মুশ‌ফিকের ব্যক্তিগত নাম্বারে ফোন দি‌য়ে প‌রিবারসহ গুম এবং প্রাণনাশের হু‌মকি দেয়। এ বিষয়ে পর‌দিন পল্লবী থানায় এক‌টি সাধারণ ডায়েরী (জিডি-১৯২০) লিপিবদ্ধ করেছিলেন মুশফিকুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহমানসাংবাদিক নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুকরের মাংস-চর্বি দিয়ে সয়াবিন তেল!

পরবর্তী

এডিস নিয়ে ব্যস্ত রেখে অপশক্তি যেন কিছু ঘটাতে না পারে: কাদের

পরবর্তী
ফাইল ছবি

এডিস নিয়ে ব্যস্ত রেখে অপশক্তি যেন কিছু ঘটাতে না পারে: কাদের

মৌসুমের আগেই ঝাঁঝ ছড়াচ্ছে লিভারপুল-ম্যানসিটি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT