চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।  মঙ্গলবার যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধ এবং বিমান বাহিনীর গঠনে এই বীর মুক্তিযোদ্ধার অবদান বাংলাদেশ বিমান বাহিনী সকৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।

এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ০১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন।  উল্লেখ্য যে, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়।

মিলাদ মাহফিলে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Reneta

এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।

প্রতি বছরের ন্যায় দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে সরকারের নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রণীত সকল বিধি-নিষেধ মান্য করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT