বাংলাদেশ

প্রাকৃতিক দুর্যোগে ট্রেনের শিডিউল বিপর্যয়: রেলমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন: প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

ঈদে নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আগাম টিকিট কেনা যাত্রীদের প্রথম দিনের যাত্রা শুরু হয়েছে।

তবে প্রথম দিনের ভোর ৬টার রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের দু’ঘন্টা পর ছাড়ে। সুন্দরবন, তিস্তা ও রংপুর এক্সপ্রেসেও হয়েছে শিডিউল বিপর্যয়।

এসময় অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দাবি করে ৪টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী।

ট্রেনের ছাদে এবার কোনোভাবেই যাত্রীরা উঠতে পারবেন না বলে সতর্ক করেছে রেল মন্ত্রণালয়।

বিষয়:কমলাপুর রেলওয়ে স্টেশন শিডিউল বিপর্যয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…