চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সর্বস্তরের জনগণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে আগুন দেওয়া হয় নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেসে। এতে চারজন নিহত হন। তার মধ্যে ছিল ছোট্ট শিশু ইয়াসিন, যাকে বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন মা নাদিরা আক্তার পপি। সন্তানকে বুকে আগলে ধরেই আগুনে পুড়ে যান। মরদেহ উদ্ধারের সময় মায়ের কোলেই ছিল ইয়াসিন। উদ্ধারের সময় এমন দৃশ্য নাড়া দেয় সবাইকেই। ট্রেনে অগ্নিসন্ত্রাসের কবলে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে তাই শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আগুনে নিহতদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়। ‘নাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সকল স্তরের জনগণ’-এর ব্যানারে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান। অগ্নিসন্ত্রাসের এমন করুণ স্মৃতি তাদেরও শোকার্ত করে তুলে। ফুল দিতে আসা সাধারণ মানুষের চোখে মুখে সেই ক্ষোভ ছিল স্পষ্ট। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল শিশু-কিশোররাও। ছোট্ট শিশু ইয়াসিনের এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ তারাও। মোমবাতি হাতে তারা নিহতদের স্মরণে সামিল হয়।

মোমবাতি হাতে সমবেত কণ্ঠে সবাই গেয়ে ওঠেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন-দানে’। এরপর নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন ব্যক্তিরা জানান, ট্রেনের মতো নিরাপদ বাহনে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর যেন কোন শিশু কিংবা কোন প্রাণ নাশকতার আগুনে পুড়ে মারা না যায়। অগ্নিসন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা কোনভাবেই রাজনীতির অংশ হতে পারে না।

প্রসঙ্গত, নেত্রকোণা সদরের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন একই পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ জন। সোমবার রাতে মোহনগঞ্জ এক্সপ্রেসে ওঠেন তারা। বিমানবন্দর স্টেশনে নেমে যান তাদের পাঁচজন। এরপর ট্রেন চলতে শুরু করলে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় কামরা। ‘আগুন আগুন’ বলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তেজগাঁও স্টেশনে ট্রেন থামতে সবাই হুড়োহুড়ি করে নেমে যান। শুধু চার হতভাগ্য নামতে পারেননি। তাদের মধ্যে ছিলেন নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিন। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাদের।

পপির দেবর প্রকৌশলী মিনহাজুর রহমান জানান, ‘ভাবির কোলে ছিল ছোট্ট ইয়াসিন। বাচ্চা নিয়ে উনি আর নামতে পারেননি। আগুন নেভানোর পর ওনার লাশ উদ্ধার করা হয়। তখনও তার কোলে ছিল সন্তানের মরদেহ। দুজন একসঙ্গে পুড়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘লাশ দেখে বোঝা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বুকে আগলে বাঁচানোর চেষ্টা করেন ভাবি। তবে অনেক লোকের হুড়োহুড়ির মধ্যে পারেননি। সন্তানকে বুকে নিয়েই জীবন্ত পুড়ে মারা যান।’

ট্যাগ: আগুনে নিহতদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলনকমলাপুর রেলওয়ে স্টেশনতেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেসনাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সকল স্তরের জনগণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনের প্রথম ভোট যেন ব্যর্থ না হয়: শেখ হাসিনা

পরবর্তী

জুনাইদ আহমেদ পলক-এর নতুন বই প্রকাশ

পরবর্তী
জুনাইদ আহমেদ পলকের নতুন বই প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনাইদ আহমেদ পলক-এর নতুন বই প্রকাশ

আসামের অনুষ্ঠানে ভাঙ্গচুর, নিরাপদে শাকিব

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT