বিসিবি একাদশের সঙ্গে আজ মঙ্গলবার একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। ফতুল্লায় খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
বাংলাদেশ দলের প্রাইমারি স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার নিয়েই সাজানো বিসিবি একাদশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৭ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও হবে ৯ অক্টোবর একই ভেন্যুতে।
১২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।








